1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন - শিক্ষা তথ্য
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩, দুইজনকে ১৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড কুয়াকাটায় ১টি কোরাল ৩০ হাজার ৬শত টাকায় বিক্রি গলাচিপায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ঈদের পথে লাশের মিছিল : মার্চে ঝরেছে ৫৮৭ প্রাণ ঈদের আগে-পরের ১৫ দিনে পথে ঝরেছে ৩৫৮ প্রাণ উচ্ছৃঙ্খলা-অবহেলায় ৩৫০১ দুর্ঘটনায় আহত ৩৮৫৯ জন — সেভ দ্য রোড নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত — মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু নওগাঁয় স্বামী কর্তৃক স্ত্রী খুন, স্বামী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর লক্ষ্মীপুরের শিশুকে বলাৎকারের অভিযোগে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের নেতা গ্রেফতার মায়ের বিরুদ্ধে পরকিয়া ও হয়রানির অভিযোগ এনে বাবাকে নিয়ে সন্তানদের সংবাদ সম্মেলন

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৪৫১ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সোহানুর রহমান সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় সলিমপুর টোল প্লাজা সংলগ্ন সড়কে ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীর অংশগ্রহণে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময়ের বক্তব্য রাখেন, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সান্টু, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক, আল আমিন খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল হাওলাদার,  সদস্য ইয়াকুব। বক্তারা বলেন, সুমন বিএনপি’র  ত্যাগী নেতা। দীর্ঘ ১৭ বছরে  ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন হামলা-মামলার শিকার হয়েছেন। এরপরও আমাদের সুখে-দুখে পাশে ছিলেন। এরকম ত্যাগী নেতা যদি আমাদের মাঝ থেকে হারিয়ে যায় তবে ষড়যন্ত্রকারীরা আবার চাঙ্গা হয়ে উঠবে। আমরা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের  কাছে আহ্বান জানাই দ্রুত সময়ের মধ্যে সুমনের স্থগিত  দলীয় পদ ফিরিয়ে দিতে। তা না হলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১জুলাই) সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, জাকির হোসেন বাদল মৃধা ও সদস্য সচিব ঢালী রুহুল আমিন এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মোঃ সোহানুর রহমান সুমনকে নীলগঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের  সদস্য সচিব পদসহ সকল প্রাথমিক সদস্য  পদ স্থগিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি