1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়া উপজেলা ও পৌর মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন, সভাপতি লিলি, সম্পাদক নার্গিস - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব: ভূমিমন্ত্রী আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার

কলাপাড়া উপজেলা ও পৌর মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন, সভাপতি লিলি, সম্পাদক নার্গিস

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৫০ Time View

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, কলাপাড়া উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট(বৃহস্পতিবার) সকাল ১০টায় কলাপাড়া পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলন শেষে এমন ঘোষণা আসে। এতে আগামী ২ বছরের জন্য কলাপাড়া উপজেলা মহিলা দল এবং কলাপাড়া পৌরসভা মহিলাদলের সুপার ফাইভ নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন পটুয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী আফরোজা সীমা। ঘোষণা অনুযায়ী কলাপাড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী নির্বাচিত হয়েছেন সালমা আক্তার লিলি, সাধারণ সম্পাদিকা নির্বাচিত হয়েছেন নার্গিস আক্তার। কমিটির সাংগঠনিক সম্পাদিকা ফাতেমা নাসরিন সীমা,

সিনিয়র সভানেত্রী হয়েছেন নার্গিস জামান এবং যুগ্ম সম্পাদিকা খাদিজা শিরিন। অপরদিকে কলাপাড়া পৌরসভা মহিলা দলের সভানেত্রী নির্বাচিত হয়েছেন ফারজানা সাম্মি ফ্লোরা এবং সাধারণ সম্পাদিকা মনি বেগম সহ ৫ সদস্যের সুপার ফাইভ নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেয়া হয়। এর আগে জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীতের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। উপজেলা মহিলা দলের সিনিয়র সভানেত্রী নার্গিস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী আফরোজা সীমা।

বিশেষ বক্তা ছিলেন, পটুয়াখালী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফারজানা রুমা। কলাপাড়া উপজেলা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদিকা নার্গিস আক্তার এবং কলাপাড়া উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা ফাতেমা নাসরিন সীমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি কাজী মোহাম্মদ ফারুক এবং সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি। এ সময় কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং কলাপাড়া উপজেলা ও পৌর মহিলা দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি