1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিময় - শিক্ষা তথ্য
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ

কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিময়

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২১২ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা(এডহক) কমিটিতে সদস্য নির্বাচিত হওয়ায় শিক্ষক প্রতিনিধিরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেছেন। মঙ্গলবার দুপুরে পৌর শহরের এতিমখানাস্থ বিএনপি নেতার ব্যাক্তিগত কার্যালয়ে ফুলেল শুভেচছা জানান শিক্ষক নেতারা। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা বিএনপির সহ সভাপতি আলাউদ্দিন তালুকদার, প্রধান শিক্ষক মো.হিরনসহ বিএনপি নেতৃবৃন্দ এবং শিক্ষক নেতৃবৃন্দ।
জানা গেছে, কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা(এডহক) কমিটিতে প্রধান শিক্ষক ক্যাটাগরিতে রহমতপুর কাজী গোলাম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ সুজা উদ্দিন ও রাজেন্দ্রপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম। এবং সহকারী শিক্ষক  মুহছিনুদ্দিনকে সদস্য প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে।
শিক্ষক নেতাদের পক্ষে শাহ সুজা উদ্দিন মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অতীতের ন্যায় এবিএম মোশাররফ হোসেনের সহযোগিতা কামনা করেন। সেই সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষক নেতৃবৃন্দ। কেন্দ্রীয় বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন শিক্ষক নেতৃবৃন্দের সকল কথা শোনেন। তিনি কলাপাড়া উপজেলার প্রাথমিক শিক্ষার উন্নয়নে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি