1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু - শিক্ষা তথ্য
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি বাউফলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় ও ইফতার রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কলাপাড়ায় অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩০৩ Time View

 কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে  রাধেয়া ইসলাম প্রিয়ামনি (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার(০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে কলাপাড়া পৌর শহরের কলেজ রোড এলাকার মমতা অটো রাইস মিল এলাকায় এ ঘটনাটি ঘটে। প্রিয়ামনি কলাপাড়া পৌর শহরের ৯ নং ওয়ার্ড বাদুরতলী এলাকার পলাশ হাওলাদারের মেয়ে। সে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। নিহতের চাচা মনির মিস্ত্রি জানান, শনিবার বিকেলে কলেজ রোডের জাকির স্যারের কাছে কোচিং ক্লাশ শেষে অটোরিক্সায় বাসায় ফিরছিল প্রিয়ামনি। এসময় অটোর চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। সহপাঠিরা অচেতন অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা আউয়াল তালুকদার বলেন, প্রিয়ামনি তার বাবার একমাত্র সন্তান। মেয়ের মৃত্যুর খবরে মা-বাবা সহ আত্নীয় এবং সহপাঠীদের মধ্যে শোকের মাতম চলছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুয়েল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানার আনা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি