1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার - শিক্ষা তথ্য
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট বিএনপি নেতার সেল্ডারে রাহেলার রমরমা ডিজিটাল দেহব্যবসা র‍্যাব-৬ ও র‍্যাব-১০ এর যৌথ দল খুলনার রাজিব হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অন্যতম আসামি সায়মন’কে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সুদৃষ্টি আকর্ষণ” সুন্দরগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসিয়াল ওয়েবসাইট ফোন নাম্বার সেবা বন্ধ কেন? পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ

কলাপাড়ায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩১৫ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সোহেল সিকদার (৩৭) নামের এক ইজিবাইক চালকের গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ। বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে পৌর শহরের বাদুরতলী স্লুইজগেট এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সোহেল শিকদার পটুয়াখালী জেলার বদরপুর গ্রামের গনি শিকদারের ছেলে। পুলিশ ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোহেল কলাপাড়া পৌর শহরে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। বাদুরতলী স্লুইজ এলাকার একটি বাড়িতে তার পরিবার নিয়ে সে ভাড়া থাকতো। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তার স্ত্রীর সঙ্গে পারবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।
পরে রাতের খাওয়া দাওয়া শেষে  পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। রাত চারটার দিকে স্ত্রী সুমি বেগম সেহরি খাওয়ার জন্য উঠে তার স্বামী সোহেলকে বিছানায় দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করে। পরে পাশের রুমে গিয়ে তার স্বামী সোহেলকে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস অবস্থায় দেখতে পায়। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে সোহেলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাজে মৃত ঘোষনা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম বলেন, লাশটি  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি