1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার - শিক্ষা তথ্য
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান মন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উলাশীর জিয়া খাল পরিদর্শনে জেলা প্রশাসক রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি খুলনা সদর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন বাহাউদ্দীন সভাপতি ও ফিরোজ সম্পাদক বন্দরে ইটভাটায় সন্ত্রাসীদের তাণ্ডব: ম্যানেজারকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট রাজশাহীর পুঠিয়ায় বেপরোয়া ড্রাম ট্রাকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বন্দরে পাষন্ড মা কর্তৃক নবজাতক সন্তানকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যার ব্যার্থ চেষ্টা, মুচলেকায় মুক্ত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ১০ তলা নতুন ভবন নির্মাণের অনুমোদন সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র বাউফলে কলেজ ক্যাম্পাসে ঢুকে যুব অধিকার পরিষদ নেতার মব সৃষ্টির অভিযোগ- অধ্যক্ষের সংবাদ সম্মেলন কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার

কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৫৬১ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের নিজ ঘর থেকে শিক্ষার্থী নাসিমা আক্তারের (১৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে পশ্চিম মধুখালী গ্রামের এ ঘটনা ঘটে। নাসিমা আক্তার এ বছর মধুখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে ছিল।
জানা গেছে, ঘটনার দিন নাসিমার বাবা মোজাম্মেল হক শ্রমিক কাজের জন্য বরিশাল যান। দুপুরে মা নাজমা বেগম সবাইকে নিয়ে দুপুরের খাওয়ার পর পারিবারিক বিষয় নিয়ে মেয়েকে একটু বকাঝকা করেন। এর পর সন্ধ্যার একটু আগে ছোট ছেলে ইয়াসিনকে নিয়ে পাশের বাড়িতে যান। এক ঘণ্টা পর বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে। ডাকে কোন শারা নাদিলে পরে জানালার ফাঁক দিয়ে দেখেন তার মেয়ে ঘরের বারান্দার আড়ার সঙ্গে ঝুলতেছে।
মা ও ভাইয়ের চিৎকারে প্রতিবেশী লোকজন  ছুটে এসে দরজা ভেঙে মৃত দেহ উদ্ধার করেন।স্থানীয় চৌকিদার ঐ রাতে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে থানায় নিয়ে আসে।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার বলেন, প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্টের পর মৃত্যুর  কারণ নিশ্চিত জানা যাবে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি