1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালী-৩ আসনে প্রচারণার সময়সূচি নিয়ে উত্তেজনা: নুর-মামুনকে রিটার্নিং অফিসারের চিঠি পটিয়ার উওর সমুরা গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করতে গুইমারায় সিএনজি ও মোটরসাইকেল চালক মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গুইমারায় ধানের শীষের নির্বাচনী প্রচারণায় সশস্ত্র হামলার চেষ্টা, শহীদ জিয়া স্মৃতি সংসদের তীব্র নিন্দা কলাপাড়ায় ফ্যানের সঙ্গে ঝুলছিল তরুণের লাশ বাস–মোটরসাইকেল সংঘর্ষে ছেলের মৃত্যুর এক সপ্তাহের মাথায় বাবারও মৃত্যু নারায়ণগঞ্জ বন্দরে ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহীন ভূঁইয়ার নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ আগামী সোমবার রোয়াংছড়িতে আসছেন জাবেদ রেজা: নির্বাচনী প্রচারণায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিজিবির সর্বোচ্চ প্রস্তুতি: রুমা ও রোয়াংছড়িতে কঠোর নজরদারি

কলাপাড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫৪ Time View

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শেষ বিকালে তারুন্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্ধারমানিক নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।  কলাপাড়া পৌরসভায় হেলিপ্যাড মাঠ সংলগ্ন নদী থেকে নৌকা বাইচ শুরু হয়।  প্রায়ই আড়াই কিলোমিটার দূরত্বে বাদুরতলী স্লুইজ সংলগ্ন স্থানে গিয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় নৌকাবাইচ দেখতে নদীর দুপারে ভিড় জমায় হাজার হাজার উৎসুক মানুষ। বাইচে উপজেলার ১২ ইউনিয়নের হয়ে ১২ টি নৌকা অংশগ্রহন করে। এর মধ্যে লতাচাপলী ইউনিয়নের লাজারাজ হলিয়া নামের নৌকা বিজয়ী হয়। পরে বিজয়ী নৌকার মালিক ও মাঝিয়ালদের পুরস্কার বিতরণ করা হয়।  পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো.রায়হান কাউসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোখছেদুল আলম, কৃষি কর্মকর্তা  কৃষিবিদ মো.আরাফাত হোসেনে, উপজেলা বন কর্মকর্তা মো.মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি। উপজেলার ১২ ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ সাংবাদিকবৃন্দ এবং হাজার হাজার উৎসুক জনতা। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি