1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় নিজ প্রতিষ্ঠান থেকে ব্যাবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার না’গঞ্জে ফতুল্লা থানা ছাত্র মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’

কলাপাড়ায় নিজ প্রতিষ্ঠান থেকে ব্যাবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২০২ Time View
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মজিবুর রহমান (৩০) নামের এক ব্যবসায়ীর মরদেহ নিজ দোকান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার আলীপুর বাজারের পুরাতন মাছ বাজার পট্রি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজিবুর রহমান আলীপুর বাজারের মরহুম আব্দুস সোবহান হাওলাদারের ছেলে। তিনি চার সন্তানের জনক। তিনি ওই বাজারে একটি ওয়ার্কসপের  মালিক ছিলেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রবিবার বিকেল ৪টায় দুপুরের খাবার খেয়ে বের হন তিনি।
এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই তাঁদের সাথে। তবে তিনি বেশীরভাগ সময়ে রাতে দোকানেই ঘুমাতেন। সোমবার দুপুরে তাঁকে খোজাখুজি করে না পেয়ে পরিবারের লোকজন দোকানের সার্টার ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়, পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ পাঠিয়ে লাশ এবং বেশকিছু আলামত উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর আসল কারন। পরবর্তীতে আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি