1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
আমতলীতে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্দ্যোগে ইফতার মাহফিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২২৮ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের নকলে সহায়তা করায় দুই শিক্ষককে অব্যহিত দেয়া হয়েছে। বৃহস্পতিবার(১৭ এপ্রিল) গনিত পরীক্ষা চলাকালীন তাদের চলতি দাখিল পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যহতি দেয়া হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এ অব্যাহতি প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খান। অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, ইয়াকুব আলী ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রভাষক (আরবি) মো. দেলোয়ার হোসেন ও লালুয়া নয়াপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী মৌলভী মো. রিয়াজ উদ্দিন।
খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা মো.নাসির উদ্দিন বলেন, আমাদের পরীক্ষা কেন্দ্রের ৫ নং কক্ষে ওই দুই শিক্ষককে দায়িত্ব পালন করতে দেয়া হয়। তারা পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের নকলে সহায়তা এবং নকলে সুযোগ দেয়ায় তাদের অব্যাহতি দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান বলেন, পরীক্ষা কেন্দ্রে অনৈতিক কাজে লিপ্ত থাকায় দুই শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। সেইসাথে এই দুইজন শিক্ষককে পরবর্তীতে কোন পাবলিক পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কোন প্রকার দায়িত্ব না দেয়ার জন্য স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করা হয়েছে। তিনি আরও বলেন, চলমান পরীক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে আমাদের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি