1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় মানসম্মত শিক্ষা বিষয়ক সেমিনার ও ইউনেস্কো-হামদান পুরস্কার অর্জন উদযাপন - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল যশোর বেজপাড়ায় অভিযান চালিয়ে ১ টি সুটার গান ও ককটেলসহ ১ জনকে আটক করেছে র‍্যাব-৬ এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ গলাচিপায় ছাত্রনেতার মৃতুতে প্রতিমন্ত্রী নুরের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল মিথ্যে প্রসংশা- মোশারফ কবীর

কলাপাড়ায় মানসম্মত শিক্ষা বিষয়ক সেমিনার ও ইউনেস্কো-হামদান পুরস্কার অর্জন উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৯ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো শিক্ষকদের মান উন্নয়নে ইউনেস্কো-হামদান পুরস্কার অর্জন করায় কেক কেটে উদযাপন করা হয়েছে। এসময় মানসম্মত শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন হলরুম পায়রায় বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ’র উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় সংস্থার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এরিয়া ম্যানেজার যোসেফ ডায়াস-এর সভাপতিত্বে ও কলাপাড়া সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস, সংস্থার মনিটরিং ও ইভালুয়েশন টিমের ম্যানেজার প্রসেনজিৎ মোল্লা।
অনুষ্ঠানে গুড নেইবারস বাংলাদেশ-এর কার্যক্রম ও মানসম্মত শিক্ষা বিষয়ক পরিচিতি, বিদ্যালয়ে শিশু বান্ধব পরিবেশ ও শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, শিশুর মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ, সুরক্ষার কৌশল ও সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে উপজেলার ডালবুগঞ্জ, মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের ৩৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ৭২ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। এসময় অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকারা উন্মুক্তভাবে তাদের মতামত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি