1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - শিক্ষা তথ্য
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালী-৩ আসনে প্রচারণার সময়সূচি নিয়ে উত্তেজনা: নুর-মামুনকে রিটার্নিং অফিসারের চিঠি পটিয়ার উওর সমুরা গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করতে গুইমারায় সিএনজি ও মোটরসাইকেল চালক মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গুইমারায় ধানের শীষের নির্বাচনী প্রচারণায় সশস্ত্র হামলার চেষ্টা, শহীদ জিয়া স্মৃতি সংসদের তীব্র নিন্দা কলাপাড়ায় ফ্যানের সঙ্গে ঝুলছিল তরুণের লাশ বাস–মোটরসাইকেল সংঘর্ষে ছেলের মৃত্যুর এক সপ্তাহের মাথায় বাবারও মৃত্যু নারায়ণগঞ্জ বন্দরে ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহীন ভূঁইয়ার নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ আগামী সোমবার রোয়াংছড়িতে আসছেন জাবেদ রেজা: নির্বাচনী প্রচারণায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিজিবির সর্বোচ্চ প্রস্তুতি: রুমা ও রোয়াংছড়িতে কঠোর নজরদারি

কলাপাড়ায় মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩১০ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ- পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জে অনৈতিক কাজে বাঁধা দেয়ায় গ্রামবাসীদের মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকার শতশত নারী পুরুষ। সোমবার বেলা ১১টায় নীলগঞ্জ ইউপির ঘুটাবাছা বাস স্টান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গ্রামবাসীরা বলেন, নীলগঞ্জের গামইরতলা গ্রামের ভূমিদস্যু গফফার মোল্লা, তার পুত্রবধু হাফিজা বেগম ও তাদের সহযোগী জালাল মীর এলাকার নিরীহ মানুষের জমি দখল করে তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সবশেষে সবার অজান্তে একটি ধর্ষণ মামলা দিয়ে দুই নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সান্টু, তার ছেলে  রাসেল ও ভাগনে রফিকুল ইসলাম, আঃ হক ও রুবেলকে  আসামী করে। অথচ এ বিষয়টি এলাকার কেউ জানে না। গ্রামবাসীদের অভিযোগ একজন মহিলাকে কিভাবে একই পরিবারের বাবা, ছেলে ও তিন ভাগনে ধর্ষণ করতে যায়। মূলত  হয়রানী করতে এ মামলা দায়ের হয়েছে দাবি করে অবিলম্বে মামলা প্রত্যাহার ও গফফার বাহিনীর বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার দাবি জানান। সভায় কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ বিষয়ে গফফার মোল্লা বলেন, আমার রেকর্ডিও সম্পত্তি তারা দখল করে নিয়েছে, আমার বাড়ি প্রবেশ করে পুত্রবধূকে মারধর করেছে, এজন্য মামলা করেছি, এখন তারা আবার আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি