1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় সাড়ে ৪ ফুট দৈর্ঘ্যের দু'মুখো শঙ্খিনী সাপ উদ্ধার - শিক্ষা তথ্য
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মোড়লগন্জ থেকে ডাকাতি মামলার আসামিকে সাড়ে ৩৭ ভরি স্বর্ণালন্কারসহ আটক করেছে র‍্যাব-৬ অবসাদ মতলব উত্তরে হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো স্বাধীনতার পক্ষের স্লোগান দেয়া অপরাধ নয় : মোমিন মেহেদী ঝালকাঠিতে নানান অভিযোগে শিক্ষিকার বিরুদ্ধে মানববন্ধন ফতুল্লা পুলিশ র‍্যাবের যৌথ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০ পুরিয়া গাঁজা সহ ১২ জন গ্রেফতার দূর্গম এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ খুলনায় ওএমএস চাল আটা ক্রয় করে বড্ড খুশি হতদরিদ্র পরিবার বর্নাঢ্য আয়োজনে দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, আগামীকাল শেষকৃত্য

কলাপাড়ায় সাড়ে ৪ ফুট দৈর্ঘ্যের দু’মুখো শঙ্খিনী সাপ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৩৫ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় সাড়ে ৪ ফুট দৈর্ঘ্যের একটি তীব্র বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। সাপটির নাম শঙ্খিনী হলেও স্থানীয়রা এটিকে দু’মুখো সাপ নামে চিনে। শনিবার সকাল ১০টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর গ্রামের সোলায়মান হাওলাদার নামের এক কৃষকের বাড়ি থেকে জালে পেঁচানো অবস্থায় সাপটি উদ্ধার করা হয়েছে। কালোর মধ্যে হলুদ ডোরাকাটা এ সাপটি উদ্ধার করে ওই এলাকার সংরক্ষিত বনেই অবমুক্ত করা হয়। সাপটি উদ্ধারের সময় এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য আল মুনজির, মাসুদ হাসান ও মো.সুজন উপস্থিত ছিলেন। এর আগে গতকাল একই ইউনিয়নের পশ্চিম হলদিবাড়ি গ্রাম থেকে ৫ ফুট দৈর্ঘ্যের আরও একটি শঙ্খিনী সাপ উদ্ধারের পর অবমুক্ত করে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।
স্বেচ্ছাসেবী প্রানী কল্যান সংগঠন এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য আল মুনজির জানান, সাপটি জালে আটক পড়লে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তারা সাপটি উদ্ধার করি। পরে সাপটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হয়েছে।
কলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.মনিরুল হক বলেন, এনিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় বন্যপ্রানী নিয়ে কাজ করে। বন বিভাগের পক্ষ থেকে তাদের সকল ধরনের সহযোগিতা করা হয়। তারই ধারাবাহিকতায় গতকাল এবং আজ তারা দুটি শঙ্খিনী সাপ উদ্ধারের পর অবমুক্ত করেছে। ভবিষ্যতে তাদের সকল কার্যক্রমে বন বিভাগ সহযোগিতা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি