1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় ১১ গ্রামের ১৫ হাজার মানুষ উদযাপন করছে আগাম ঈদ - শিক্ষা তথ্য
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার অপরাধী গ্রেফতার, গভর্নর মেয়র ক্ষুব্ধ, ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতায় নিহতদের স্মরণ ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে

কলাপাড়ায় ১১ গ্রামের ১৫ হাজার মানুষ উদযাপন করছে আগাম ঈদ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৭৫ Time View

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ২২ গ্রামের ২৫ হাজার মানুষ উদযাপন করছে আগাম ঈদ। এর মধ্যে কলাপাড়া উপজেলায় ১১ গ্রামের ১৫ হাজার চান টুপি অনুসারীরা এ আগাম ঈদুল ফিতর উদযাপন করছেন। রবিবার সকাল পৌনে নয়টায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মো.এমদাদ আলী। স্থানীয়ভাবে এরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রায় ১০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করে আসছেন তারা। কলাপাড়াসহ পটুয়াখালী জেলার সদর উপজেলার ৪ গ্রামে, রাঙ্গাবালির ২ গ্রামে, গলাচিপার ৩ গ্রামে, দুমকির ২ গ্রামে ও বাউফল উপজেলার ৩ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ উপলক্ষে এসব গ্রামে সকাল থেকে বিরাজ করছে উৎসবের আমেজ।

চানটুপি অনুসারী পায়রা বন্দর কর্মকর্তা সেখুল আরেফিন বলেন, উপজেলার চালিতাবুনিয়া, গিলাতলা, ফুলতলী, পাঁচজুনিয়া ও ধানখালী দরবার শরীফের হাজারো অনুসারী প্রধান জামাতে অংশ নেন। পাশাপাশি, কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্টি, উত্তর লালুয়া মাঝিবাড়িসহ বিভিন্ন স্থানে আরও আটটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নিশানবাড়িয়া দরবার শরীফের পরিচালক মো. নিজাম উদ্দিন বিশ্বাস জানান, তারা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ গ্রামের সিলসিলায়ে আলীয়া কাদরিয়া চিশতিয়া জাহাগিরিয়া তরিকতের অনুসারী। স্থানীয়ভাবে তাদের “চাঁন টুপির অনুসারী” নামে পরিচিত। তিনি আরও জানান, উপজেলার নিশানবাড়িয়া, গন্ডামারি, মরিচবুনিয়া, চালিতাবুনিয়া, ছইলাবুনিয়া, সেনের হাওলা, পৌর শহরের নাইয়াপট্টি, বাদুরতলী, তেগাছিয়া, সাফাখালী, চরপাড়া, আজিমুদ্দিন গ্রামে প্রায় পাঁচ হাজার পরিবারের ১৫ হাজার মানুষ বসবাস করছেন। আজ তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ-উল-ফিতর উদযাপন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি