1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় ১৯ নারী উদ্যোক্তা পেল ইনকিউবেটরসহ সৌর বিদ্যুৎ চালিত উপকরণ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত এক সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায় মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান

কলাপাড়ায় ১৯ নারী উদ্যোক্তা পেল ইনকিউবেটরসহ সৌর বিদ্যুৎ চালিত উপকরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ২৩৭ Time View

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।পটুয়াখালীর কলাপাড়ায় নারী উদ্যোক্তাদের মাঝে সৌর বিদ্যুৎ চালিত উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা প্রান্তজন’র উদ্যোগে উপজেলার ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের উনিশ জন নারী উদ্যোক্তাদের মাঝে জীবিকা উন্নয়নের লক্ষ্যে সৌর বিদ্যুৎ চালিত ইনকিউবেটর, সেচ পাম্প এবং সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপকার ভোগীদের মাঝে উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম। এ সময় একশনএইড বাংলাদেশ’র সহযোগীতায় প্রান্তজন’র বাস্তবায়নে ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা প্রকল্পের ফেইজ-২ এর আওতায় সৌর বিদ্যুৎ চালিত ৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কলাপাড়া লেডিস ক্লাব’র সভাপতি সুমাইয়া ফাহিমুন এমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার, ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.টিনু মৃধা,চম্পাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাবুল মাস্টার, কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সচিব মনোয়ারা বেগম, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ হুমায়ূন কবির, সদস্য সচিব এস্‌ এম মোশারফ হোসেন মিন্টু ,কলাপাড়া রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন,বাংলাদেশ স্কাউটস’র সাবেক সাধারণ সম্পাদক নুরুল হক, প্রান্তজন’র ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ,স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুস সাকিবসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। উপকরণের মধ্যে ছিল, সৌর চালিত ৪০০ ডিম ধারণ ক্ষমতার একটি ইনকিউবেটর, ২টা সেচ পাম্প এবং ৬টা সেলাই মেশিন।  প্রান্তজন’র ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ জানান, সাতজন ভূমিহীন নারী উদ্যোক্তা ইনকিউবেটর পরিচালনা করবেন। প্রতি পাম্প মেশিন ৩ জন নারী পরিচালনা করবেন।  মেশিনগুলো সৌর শক্তির মাধ্যমে চালানো জন্য সাথে সোলার প্যানেল, ব্যাটারী, ইনভার্টার এবং মোটর দেওয়া হয়েছে। ফলে মেশিনগুলো চালাতে বাহির থেকে কোন বিদ্যুৎ প্রয়োজন হবে না। দিনের বেলায় সৌর শক্তির মাধ্যমে চলবে পাশাপাশি রাতের বেলায় ৬ ঘন্টা ব্যাটারীর মাধ্যমে চলতে পারবে। এছাড়াও মোটর ছাড়া যত সময় প্রয়োজন চালাতে পারবে। তিনি আরও বলেন, প্রান্তজন একটি অলাভজনক বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। নারীর ক্ষমতায়ন, যুবদের উন্নয়ন ও ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগণের মৌলিক ও সমঅধিকার প্রতিষ্ঠায় প্রান্তজন দীর্ঘদিন ধরে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। প্রান্তজন দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, দুর্যোগ ও জলবায়ুর প্রভাব মোকাবেলা করার সক্ষমতা অর্জন এবং স্থায়িত্বশীল জীবিকা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম করে থাকে। বর্তমানে একশনএইড বাংলাদেশ এর সহযোগীতায় কলাপাড়া উপজেলার টিয়াখালী, ধানখালী, চম্পাপুর এবং লালুয়া ইউনিয়ন’র ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা ফেইজ-২ প্রকল্প বাস্তবায়ন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি