1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ, ১লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড - শিক্ষা তথ্য
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ

কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ, ১লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২২৬ Time View
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়ায় নকল ব্যান্ডরোল সংবলিত ৫ হাজার ৪’শত ১০ প্যাকেট কিংস সিগারেট ও খালি প্যাকেটের ১৭ হাজার ব্যান্ডরোল জব্দ করা হয়েছে। রবিবার(০৬ জুলাই) রাতে কলাপাড়া  পৌরসভার রহমতপুর ও শিকদার বাড়ির এলাকায় গোডাউন থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ সিগারেট ও ব্যান্ডরোল জব্দ করা হয়।
এ সময় দিলীপ কুমার পাল (৩৯) নামের  ব্যক্তিকে ৫০ হাজার টাকা ও মিলন হোসেন (৪১) নামের ব্যক্তিকে  ৫০হাজার টাকা  জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়েছে। এ সময় কলাপাড়া থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্ষুদ্র ব্যবসায়ী শহীদুল ইসলাম বলেন,পাইকারী ব্যবসায়ীরা ধোকা দিয়ে নকল সিগারেট বিক্রি করে  আমাদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিতো। অনেক ক্রেতারা এ বিষয় নিয়ে আমাদের হেনস্থা করতো। অনেক টাকা লোকসান দিতে হতো।আমরা অসহায় ছিলাম। এই অভিযানকে স্বাগত জানিয়ে এ অভিযান অব্যাহত রাখার দাবি জানান তিনি। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যের সহায়তায় গোডাউনে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান নকল সিগারেটের  সন্ধ্যান মেলে।
দুই ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় এ দন্ড কার্যকর করা হয়। পরে জব্দ সিগারেট পুড়িয়ে দেয়া হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি