1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সমাবেশ - শিক্ষা তথ্য
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ পুলিশ ও সাংবাদিকসহ আহত ২০, মহাসড়ক ৬ ঘন্টা অবরুদ্ধ বন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু র‍্যাব-৬ সাতক্ষীরা থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা

কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সমাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৮৩ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;
মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় পৌর বিএনপির সাংগঠনিক সমাবেশ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৫ জুন) সন্ধ্যায় পৌর শহরের কলাপাড়া বিএনপি কার্যালয়ে কলাপাড়া পৌর বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক। কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সহ সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সিকদার, মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন, পৌর বিএনপি নেতা আসাদুজ্জামান খান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন,৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা মো. আউয়াল, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মো.সুলতান, যুবদল নেতা লিটু বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, যুগ্ম সম্পাদক নেতা আরিফ বিল্লাহ, ওয়ার্ড বিএনপি নেতা নাসির উদ্দীন, পৌর শ্রমিক দলের সভাপতি মিন্টু মোল্লা এবং সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জনি প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, কলাপাড়া পৌর বিএনপির সহ সভাপতি ইমরান বিশ্বাসসহ কলাপাড়া পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
প্রধান বক্তা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সে লক্ষ্যে কলাপাড়া পৌর বিএনপির ভোটকেন্দ্রগুলোর জন্য কমিটি গঠন করতে হবে। তিনি আরও বলেন, পৌর মহিলা দল গঠন করে পৌর বিএনপির কার্যক্রম আরও গতিশীল করতে পারলে সামনে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের সভাপতি কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা যে লড়াই সংগ্রাম করেছি তার মূলে ছিল ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। তাই সামনে আমাদের সেই সময় এসেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবিএম মোশাররফ হোসেনকে সর্বোচ্চ ভোট দিয়ে এমপি নির্বাচিত করতে পারলেই আমাদের উদ্দেশ্য সফল হবে। তিনি আরও বলেন, ১৭ বছরের ত্যাগি এবং নির্যাতিত নেতাকর্মীদের ত্যাগের প্রতি সন্মান দেখাতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি