1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
৭ দিন পর বিপ্লবী সরকারের ডাক দেয়া থেকে সরে দাঁড়ালেন কাফি - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর হাজীপুরে গাউছিয়া কমিটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্টিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পটিয়া সেলস শাখা উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর পাথরঘাটা থেকে ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব-৬ সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি পটিয়ায় মহিলা দলের ইফতার মাহফিল ও আন্তর্জাতিক নারী দিবস পালন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য

৭ দিন পর বিপ্লবী সরকারের ডাক দেয়া থেকে সরে দাঁড়ালেন কাফি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৮৬ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ- জুলাই বিপ্লবের সমন্বয়কারী  ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি বিপ্লবী সরকারের ডাক দেওয়ার সিদ্ধান্ত  থেকে সরে এলেন। বুধবার দুপুরে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, আমার দেওয়া ৭ দিনের আল্টিমেটাম শেষ হলেও কোন সূরাহা হয়নি এবং এটা দ্রুত নিষ্পত্তি হওয়ার জন্যই সিআইডিতে মামলা ট্রান্সফার করা হয়েছে। ইতিমধ্যে  ইনভেস্টিগেশন করা শুরু করছে সিআইডি। তাই আমি এ সিদ্ধান্ত বিষয়ে আরো সময় নিয়েছি। তিনি আরো বলেন, আর মাত্র ২ দিন পর ২১ শে ফেব্রুয়ারী এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ সবার কাছে তাই আমি আপাতত সময় নিব তবে আমি রবিবার পটুয়াখালী ডিসি অফিসের সামনে আবারও সংবাদ সম্মেলন করে সবাইকে আপডেট দিব। এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, কাফির বাড়ীতে অগ্নি কান্ডের ঘটনায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। যার নং ১৬। আমরা আমলে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছিলাম পরে তা অধিকতর ইনভেস্টিগেশন করার জন্য সিআইডিতে ট্রান্সফার করা হয়েছে। আপাততঃ এইটুকু তথ্য আমার কাছে জানা আছে। উল্লখ্য নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি গত ১২ ফেব্রুয়ারী রাত ২.১৫  মিনিটের সময় দূর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পরে সংবাদ সম্মেলনে এ ঘটনার জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছিলেন, সেই সময়সীমার মধ্যে ঘর পুনঃনির্মাণ এবং অভিযুক্তদের গ্রেফতার না করা হলে বিপ্লবী সরকারের ডাক দেওয়ার ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি