1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কিল্লালপুল এলাকায় পরিত্যক্ত ঝোপ থেকে মাথায় আঘাতের চিহ্নসহ এক ব্যক্তির মরদেহ উদ্ধার - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে বড় বার্তা মতামত: ডঃ জিয়াউদ্দিন হায়দার যথাযোগ্য মর্যাদায় কলাপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত গলাচিপায় নিখোঁজের ৯৬ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে ভেসে উঠল যুবকের লাশ

কিল্লালপুল এলাকায় পরিত্যক্ত ঝোপ থেকে মাথায় আঘাতের চিহ্নসহ এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৯৮ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকায় পরিত্যক্ত ঝোপ থেকে অজ্ঞাত পরিচয়ে মাথায় আঘাতের চিহ্নসহ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক পৌনে ৭টার দিকে কিল্লারপুল ড্রেজার অধিদপ্তর সংলগ্ন দেয়ালের পাশের একটি ঝোপে মরদেহটি পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।

তাৎক্ষণিকভাবে তারা সদর মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ সদস্যরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরনে চেক লুঙ্গি ও ধূসর রঙের টি-শার্ট ছিল। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। নিহতের মাথায় আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। আমরা তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।” এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করতে এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি