1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কুয়াকাটায় উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - শিক্ষা তথ্য
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুয়াকাটায় উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৭৮ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। শনিবার (২৮অক্টোবর) সকালে কুয়াকাটা পৌর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি পৌর সভা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল বনানী প্যালেসে এসে শেষ হয়।
র‍্যালি শেষে যুবদলের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক। পৌর যুবদলের সাধারণত সম্পাদক মো, জহিরুল ইসলাম মিরন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামি।
এছাড়া আরো বক্তব্য রাখেন যুবদল নেতা মোঃ আবু বক্র সিদ্দীক মোল্লা, নুর আলম শেখ, আবু হানিফ গাজী, হাবিবুর রহমান খান, শ্রমিকদল সভাপতি মানিক ফকির, কৃষকদল সভাপতি আলী হোসেন খন্দকার, ছাত্রদল আহ্বায়ক জুবায়ের আহমেদ রিয়াজ, স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব রাসেল শেখ এবং ছাত্রদল সদস্য সচিব নেছার হাওলাদার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে যুবদলের কর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করতে হবে । অনুষ্ঠানে মহিপুর থানার ও ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি