1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কুয়াকাটায় এক কোরাল মাছ ২৬ হাজার টাকায় বিক্রি - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

কুয়াকাটায় এক কোরাল মাছ ২৬ হাজার টাকায় বিক্রি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৯৬ Time View
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের এক বিশাল কোরাল মাছ। মঙ্গলবার সকালে ইলিশ ধরার জালে মাছটি ধরা পড়ে। পরে কুয়াকাটা পৌর মাছ বাজারে এনে বিক্রি করা হয় ২৫ হাজার ৬৫০ টাকায়। মাছটি প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে কিনে নেন মুসল্লী ফিশের স্বত্বাধিকারী মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, কুয়াকাটায় বড় মাছের চাহিদা সবসময়ই বেশি থাকে। তাই আমরা উপকূলীয় এলাকার জেলেদের কাছ থেকে এসব মাছ সংগ্রহ করি। আজকের মাছটি ঢাকার এক পর্যটকের কাছে বিক্রি করা হয়েছে।
ব্যবসায়ীরা জানান, এর আগে আগুনমুখা নদী এলাকায় আল-আমিন মাঝির জালে ধরা পড়েছিল ২৩ কেজি ওজনের আরেকটি কোরাল মাছ, যা ৩৪ হাজার টাকায় বিক্রি হয়েছিল। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা  বলেন, ২২ দিনের ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জেলেরা সঠিকভাবে মেনে চলেছে। এর ফলেই এখন বড় মাছ জালে ধরা পড়ছে। সামনের দিনগুলোতেও কোরাল, ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছের ভালো সরবরাহ থাকবে বলে আমরা আশা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি