1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কুয়াকাটায় ক্ষতিগ্রস্ত ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ পরিদর্শনে দুদক - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব: ভূমিমন্ত্রী আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার

কুয়াকাটায় ক্ষতিগ্রস্ত ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ পরিদর্শনে দুদক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১২৭ Time View
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যায়ে ১৩০০ মিটার নির্মাণাধীন মেরিন ড্রাইভ ক্ষতিগ্রস্ত হাওয়ায় সেই কাজের মান পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার(১২ আগস্ট) কুয়াকাটা পর্যটন পার্ক সংলগ্ন এই কাজের পরিদর্শন করেন দুর্নীতি দমন কমিশনের পটুয়াখালী জেলার সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্ব একটি টিম।
পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক খালিদ হোসেন, ইউএনও(ভারপ্রাপ্ত)কুয়াকাটা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকসহ স্থানীয় গন্যমান্যরা।
পরিদর্শন শেষে সহকারী পরিচালক তাপস বিশ্বাস জানান, এই প্রকল্পের অনিয়ম দুর্নীতির অভিযোগ আমাদের দুদকে জমা পরে তারই প্রেক্ষিতে আজকে আমাদের এই অভিযান। সারেজমিনে এসে আমরা যেটুকু পেয়েছি। তাতে বুঝতে পারছি এটা একটি অপরিকল্পিত প্রজেক্ট। এই প্রজেক্ট ৪ কোটি ৮৬ লক্ষ টাকার মধ্যে ১ কোটি ৭৬ লক্ষ টাকা দেওয়া হয়েছে, যে পুরো টাকাটাই জলে ভেসে গেছে। এই প্রজেক্টের শুরুতে একটি টেকসই পরিকল্পনা গ্রহন করা উচিৎ ছিল। তা করা হয়নি। আমাদের কাছে জমা পড়া অভিযোগের সত্যতা পেয়েছি। আমরা মাঠে যা পেয়েছি এর রিপোর্ট উর্ধতন কর্তৃপক্ষের কাছে শীগ্রই জমা দিব। কমিশন থেকে পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি