1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কুয়াকাটায় জেলের জালে২২ কেজি ওজনের কোরাল মাছ - শিক্ষা তথ্য
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব: ভূমিমন্ত্রী আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার, আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

কুয়াকাটায় জেলের জালে২২ কেজি ওজনের কোরাল মাছ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১০৮ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আল আমিন খাঁ নামের এক জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৮০০ গ্রামের একটি কোরাল মাছ।শনিবার বেলা এগারোটায় মাছটি কুয়াকাটা মাছ বাজারের খান ফিস আড়তে নিয়ে আসা হয়। এসময় মাছটি এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক জনতা। পরে নিলামের মাধ্যমে খলিল নামের এক মৎস্য ব্যবসায়ী ১৫শ’ ৫০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৭শ’৯০ টাকায় মাছটি ক্রয় করেন। এর আগে সকাল নয়টায় লেম্বুর চর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ওই জেলে মাছটি শিকার করেন।
জেলে আল-আমিন খাঁ বলেন, বঙ্গোপসাগর থেকে ডিঙ্গি ট্রলার নিয়ে কুয়াকাটা সৈকতের লেম্বুর চর এলাকায় ফিরছিলেন তিনি। এসময় সাগরের উপরিভাগে ভাসমান অবস্থায় কোরালটি দেখতে পান। পরে তিনি সহ তার সঙ্গে থাকা অপর জেলেরা তাৎক্ষনিক দু’দফা জাল ফেলে মাছটি শিকার করেন। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সচরাচর এতো বড় সাইজের কোরাল জেলেদের জালে ধরা পড়েনা। তবে আশা করা যাচ্ছে অন্যান্য জেলেদের জালেও বড় সাইজের বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি