1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কুয়াকাটা সি-বিচ রক্ষণাবেক্ষণের আশ্বাস দিলেন বিভাগীয় কমিশনার ও ডিসি - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ

কুয়াকাটা সি-বিচ রক্ষণাবেক্ষণের আশ্বাস দিলেন বিভাগীয় কমিশনার ও ডিসি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৭০ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষার দাবিতে স্থানীয়দের মানববন্ধনের পর সাড়া দিয়েছে প্রশাসন। রবি9বার (২৭ জুলাই) সন্ধ্যায় বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ রায়হান কাওছার ও পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন সরেজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
সম্প্রতি কুয়াকাটায় ভয়াবহ ভাঙনের কারণে স্থানীয়রা সি-বিচ রক্ষায় আন্দোলনে নেমে আসে। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সৈকতের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
এ প্রসঙ্গে বিভাগীয় কমিশনার সাংবাদিকদের বলেন, সরকার কুয়াকাটাকে রক্ষা করতে সচেষ্ট। শিগ্রই সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি সংশ্লিষ্ট উপদেষ্টাকে অবগত করার সাথে সাথে তিনি ভালো রেসপন্স করেছেন এবং সংশ্লিষ্ট সচিব কে দ্রুত প্রটেকশন এর ব্যবস্থায় নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এ সময় তিনি বলেন, কুয়াকাটা বাংলাদেশের একটি পর্যটন কেন্দ্র হিসেবে ব্যাপক পরিচিতি। এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে তাই এ পর্যটন কেন্দ্রে সরকারের আলাদা নজর রয়েছে।
জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, সৈকত রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের চলমান কাজ তদারকি করার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এখন দরকার দ্রুত বাস্তবায়ন। সমুদ্র সৈকত শুধু পর্যটন নয়, বরং এই অঞ্চলের অর্থনীতির অন্যতম ভিত্তি। তাই কুয়াকাটা বাঁচাতে চাই দ্রুত ও টেকসই পদক্ষেপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি