1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ৩ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন - শিক্ষা তথ্য
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার, আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্দর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ বাউফলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ৩ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১২৯ Time View

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। কুয়াকাটা সৈকতে এক দিনের ব্যবধানে আবারও ভেসে এসেছে মৃত ইরাবতী প্রজাতির ডলফিন। এটির দৈর্ঘ্য তিন ফুট ডলফিনটির শরীরের অধিকাংশ চামড়া উঠে গেছে।
বুধবার (২০ আগস্ট) বিকেল ৪টার দিকে কুয়াকাটা সৈকতের পূর্বদিকে ট্যুরিজম পার্ক এলাকায় স্থানীয়রা ডলফিনটি দেখতে পান। খবর পেয়ে পর্যটক ও স্থানীয় মানুষ ভিড় জমায়। পরে খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) সদস্যরা সেখানে ছুটে আসেন। উপরা সংগঠনের আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, আগের তুলনায় ডলফিন মৃত্যুর সংখ্যা কমলেও নিয়মিত এ ধরনের খবর পাওয়া যাচ্ছে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মৃত ডলফিন যাতে দুর্গন্ধ ছড়াতে না পারে, তা নিশ্চিত করতে দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উল্লেখ্য, এর একদিন আগে একই প্রজাতির ৬ ফুট লম্বা একটি মৃত ডলফিন ভেসে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি