1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক

কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ Time View
আসিফ জামান,  ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও। ঠাকুরগাঁওয়ের এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে প্রশাসন। আজ মঙ্গলবার রাতে জেলা শহরের ঘোষপাড়ায় অবস্থিত এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এ ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।
প্রশাসানের কর্মকর্তারা জানান, কয়েকদিন আগে একটি কাটুনে করে কয়েলের প্যাকেটের সাথে ইয়াবা ট্যাবেলগুলো কসটেপ মুড়িয়ে চট্রগ্রামের থেকে এক ব্যাক্তি এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে পাঠায়। তবে যার ঠিকানায় পাঠানো হয় তার ফোন নম্বরে একাধিকবার কল দিলে ফোনটি সুইজ অফ করে রাখে।
পরবর্তিতে সন্দেহ হলে প্রশাসনিক সহায়তায় প্যাকেটটি খুলে দেখে কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ। প্যাকেটে ইয়াবা ট্যাবলেট রয়েছে নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসনকে অবগত করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তাগন ঘটনাস্থলে এসে সবার উপস্থিতিতে কাটুন খুলেন। এসময় ২০ হাজার পিচ ইয়াবা জব্দ করে প্রশাসন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ জানান,  ইয়াবা ট্যাবলেটের একটি চালান উদ্ধার করা হয়েছে। তবে কে কার কাছে পাঠালো বিষয়টি তদন্ত করার পাশাপাশি আইনগত প্রদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি