1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কুয়াকাটায় পর্যটক হেনেস্তাকারী যুবদল সভাপতি বহিষ্কার - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়াকাটায় পর্যটক হেনেস্তাকারী যুবদল সভাপতি বহিষ্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৩০৯ Time View

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।পটুয়াখালীর কুয়াকাটায় ব্লু-বার্ড নামের একটি আবাসিক হোটেলে পর্যটককে আটকে রেখে মারধর করার অভিযোগে কুয়াকাটা পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ বেলাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৭ মে) জেলা যুবদলের উপ-দপ্তর সম্পাদক সৈয়দ ইকবাল হোসেন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, গত সোমবার (৫ মে) মধ্যরাতে কুয়াকাটার আবাসিক হোটেল ব্লু বার্ড-এ একজন পর্যটককে আটকে রেখে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই ও ২ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ ওঠে যুবদল নেতার বিরুদ্ধে। হোটেল কক্ষে তালাবদ্ধ হয়ে পর্যটক তুহিন জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করেন। পরের দিন সকালে পুলিশ পর্যটক তুহিনকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় তুহিন বাদী হয়ে মহিপুর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এঘটনার সাথে কুয়াকাটা পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ বেলাল হোসেন জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পেয়ে বহিষ্কার করেন পটুয়াখালী জেলা যুবদলের নেতারা। এ বিষয়ে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে একটি সুন্দর বাংলাদেশ বির্নিমানে আমরা বদ্ধপরিকর। যুবদলে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই হবে না। কেউ দলের শৃঙ্খলা বিরোধী কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি