1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কুয়াকাটায় মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন, নতুন সাইনবোর্ড - শিক্ষা তথ্য
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
যথাযোগ্য মর্যাদায় কলাপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত গলাচিপায় নিখোঁজের ৯৬ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে ভেসে উঠল যুবকের লাশ গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন লামায় মাস্টার জাকারিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত পটিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে তারেক রহমান রাজনৈতিক গবেষণা কেন্দ্র বাউফলে মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বন্দর রাজবাড়ীর প্রিয় মুখ নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল গলাচিপায় ৩টি গাঁজা গাছ উদ্ধার পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সমাজ ও রাষ্ট্রের মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত করা–ড.শফিকুল ইসলাম মাসুদ

কুয়াকাটায় মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন, নতুন সাইনবোর্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২০৩ Time View
কলাপাড়া(পটুয়াখালী ) প্রতিনিধি:কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে “কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়”। শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী এ নাম পরিবর্তন কার্যকর করা হয়। রবিবার ( ১৩ জুলাই ) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে নতুন নামের সাইনবোর্ড স্থাপন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম মিরন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা, সাবেক শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, “নতুন নামকরণের মাধ্যমে বিদ্যালয়ের ঐতিহ্য ও আধুনিক চেতনার সমন্বয় ঘটেছে। শিক্ষার্থীদের উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” স্থানীয় বাসিন্দারা মিশ্র প্রতিক্রিয়া জানালেও অনেকেই মনে করছেন, নতুন নামের মাধ্যমে কুয়াকাটা অঞ্চলের পরিচিতি আরও সুদৃঢ় হবে। উল্লেখ্য, বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে পরিচালিত হয়ে আসছিল। নাম পরিবর্তনের পেছনে প্রশাসনিক ও নীতিগত কারণ দেখিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি