1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কৃতি শিক্ষার্থীদের ভালো ফলাফলে আম গাছের চারা উপহার দিলেন, এমবি কলেজ কতৃপক্ষ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে বড় বার্তা মতামত: ডঃ জিয়াউদ্দিন হায়দার

কৃতি শিক্ষার্থীদের ভালো ফলাফলে আম গাছের চারা উপহার দিলেন, এমবি কলেজ কতৃপক্ষ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২২৯ Time View
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ‘মান উন্নয়ন’ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করার জন্য শিক্ষার্থীদের উন্নত জাতের ‘আম গাছের’ চারা বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় কলেজ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের হাতে আমের চারা তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফাতেমা হেরেন।
কলেজ সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে মান উন্নয়ন পরীক্ষায় প্রথম হয়েছে তাজমিন আক্তার, দ্বিতীয় হয়েছে ফাতেমা এবং তৃতীয় হয়েছে শোভন সরকার। মানবিক শাখায় প্রথম হয়েছে নাসিম অস্কার, দ্বিতীয় হয়েছে মারিয়া আক্তার, তৃতীয় হয়েছে মুন্নী আক্তার এবং ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম হয়েছে দোলা রায়, দ্বিতীয় হয়েছে ইসরাত জাহান, তৃতীয় হয়েছে রত্না আক্তার।
এ সময় কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহআলম মিয়া, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক তায়েফ কুতুব উদ্দিন আহমেদ সুৃমন, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাহবুব আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. হেমায়েত উল ইসলাম, ইতিহাস বিভাগের প্রভাষক মো. নাজমুল আলম বাদল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি