1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কুমিল্লার দুই সাংবাদিক নিখোঁজের পর উদ্বার - শিক্ষা তথ্য
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে অসহায় প্রতিবন্ধী এতিমদের জমি দখল: ৩ যুগ ধরে ‘জামায়াত নেতা’ নুরুল ইসলামের দাপট রাজশাহীতে জামিনে ফিরে বিএনপি নেতার তাণ্ডব : অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর-লুটপাটের অভিযোগ রুপগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু পুলিশ ক্লিয়ারেন্সের নামে প্রতারণা: রায়পুরে দালাল চক্রের মূল হোতা হাবিব ভূইয়া মাদক ব্যবসায়ী সোহরাবের নেতৃত্বে বাড়িঘর ভাংচুর, নারীকে মারধর ও লুটপাটের অভিযোগ কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২, শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ কেয়ারটেকার নুর ইসলাম কে পিটিয়ে জোড় পূর্বক জায়গা দোকান দখল, মশিউর রহমান গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ ‎

কুমিল্লার দুই সাংবাদিক নিখোঁজের পর উদ্বার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৭১ Time View

কুমিল্লার সিনিয়র সাংবাদিক দৈনিক দিনকালের ব্যুরো প্রধান শাহজাদা এমরান ও দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম নিখোঁজের পর উদ্বার হয়েছেন। শনিবার ২৮ জুন রাত সাড়ে ১১টার পর তাদের সন্ধান পাওয়ার পর পরিবারের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ২৬ জুন নীলফামারীর নীলসাগর পর্যটন কেন্দ্রে যাওয়ার পর থেকে তারা নিখোঁজ ছিলেন। তাঁদের খোঁজ না মেলায় গভীর উদ্বেগে ছিলেন তাঁদের পরিবার, সহকর্মী এবং কুমিল্লাসহ দেশের সাংবাদিক সমাজ।

এদিকে শনিবার বিকালে এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করার আহবান জানিয়েছিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন ২৪ ঘন্টারও বেশি সময় ধরে তারা নিখোঁজ রয়েছেন, অথচ কোন হদিস নেই। তারা কোথায় আছেন, প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা জরুরী মনে করছে এ সংগঠনটি। দুই সাংবাদিকের সন্ধান পাওয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে নীলফামারী এবং কুমিল্লা দুই প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। দিনভর বিএমএসএফের পক্ষ থেকে পুলিশ প্রশাসন এবং সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ সমন্বয় রক্ষা করা হয়েছে। দুজন পেশাদার সাংবাদিক যেন কোনরূপ হয়রানির শিকার না হয় এজন্য বিএমএসএফ দায়িত্বশীল ভুমিকা পালন করে।

এ ঘটনায় সাংবাদিক শাহজাদা এমরানের স্ত্রী জাহেরা আক্তার বিএমএসএফকে জানিয়েছিলেন, তাদের কোন খোঁজখবর না পেয়ে কুমিল্লা থানায় আমি জিডি করেছি (নং ১৯০০, তারিখ ২৬ জুন, ২০২৫)। কুমিল্লার পুলিশ প্রশাসন প্রকৃত কোন তথ্য আমাদের কাছে সরবরাহ করতে পারেনি। উৎকন্ঠা কাটাতে আমরা দ্রুত তথ্য চাই, তারা কোথায় আছেন? এদিকে রাত সাড়ে ১১টার দিকে নিখোঁজ স্বামীর সন্ধান পেয়ে তিনি জাহেরা আক্তার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিখোঁজ দুই সাংবাদিকের সন্ধান মেলায় দুই জেলার পুলিশ প্রশাসন, আন্তরিক সাংবাদিক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যদিকে কুমিল্লার একটি সাংবাদিক গ্রুপ তারা এই দুই সাংবাদিককে ফাঁদে ফেলতে দিনভর বিরতিহীন উঠেপড়ে লেগেছিলো। তাদের প্রতি সতর্কতা জানিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে আমরা আপনাদেরকে রাক্ষুসে সাংবাদিক হিসেবে চিনে রাখলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি