1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কেঁচো সার ব্যবহার ও জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধকরণ সভা - শিক্ষা তথ্য
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব: ভূমিমন্ত্রী আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার

কেঁচো সার ব্যবহার ও জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধকরণ সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৫০ Time View
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :  পটুয়াখালীর মহিপুরে পরিবেশবান্ধব কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) ব্যবহার, বাজারজাতকরণ ও জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় কারিতাস বরিশাল অঞ্চলের ‘প্রয়াস প্রকল্প’-এর উদ্যোগে মহিপুর থানার ধুলাসার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ‘প্রয়াস প্রকল্প’-এর মাঠ কর্মকর্তা মো. জামাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মো. আব্দুর রহিম, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)-এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমান, কলাপাড়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. বশির আহমেদ, ধুলাসার ইউনিয়নের সার-ঔষধ বিক্রেতা মো. বশার সিকদার এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তি মো. বাদল খলিফা প্রমুখ।
সভায় ভার্মি কম্পোস্ট উৎপাদক উদ্যোক্তা, সার-ঔষধ বিক্রেতা, ডিলার, স্থানীয় সাংবাদিক, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিতাস মহিপুর অফিসের ‘প্রয়াস প্রকল্প’-এর মার্কেটিং অফিসার অসিম বিশ্বাস। আলোচনায় বক্তারা ভার্মি কম্পোস্টের গুণগত মান নিশ্চিত করা, কৃষিতে এর ব্যবহার বৃদ্ধি ও বাজার ব্যবস্থাপনা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিবেশবান্ধব এই জৈব সার ব্যবহারে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে, উৎপাদন বাড়বে এবং কৃষকের উৎপাদন খরচ কমবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি