1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও এস.এস.সি পরীক্ষার্থীর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ প্রদান বন্দরে প্রেমের ফাঁদে ফেলে ভুয়া কাবিননামায় বিয়ে দেখিয়ে একাধিকবার ধর্ষন করে দুবাই পাড়ি দিয়েছে লম্পট শ্যামল খুলনার লবণচরা ও মাথাভাঙ্গার সন্ত্রাসী আইনুল কর্তৃক চাঁদা দাবী ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াপাড়া পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে রাধাকৃষ্ণ মন্দিরের শুভ উদ্বোধন রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪০ লক্ষাধিক টাকার মাল লুট রূপগঞ্জে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা মোড়লগন্জ থেকে ডাকাতি মামলার আসামিকে সাড়ে ৩৭ ভরি স্বর্ণালন্কারসহ আটক করেছে র‍্যাব-৬ অবসাদ মতলব উত্তরে হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো

কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও এস.এস.সি পরীক্ষার্থীর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩২২ Time View

রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের নবীন বরণ, এস.এস.সি পরীক্ষার্থী ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ শফিকুর রহমান কামালীর বিদায়ী সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা ০৮ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হয়।কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল এনডিসি(অবঃ) শহীদুল্লাহ চৌধুরী।উদ্বোধক ছিলেন হাজী বাদশা মাবেয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া, ঢাকার ইডেন স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ নাহার নবুয়ত।

বিশিষ্ট সমাজ সেবক ইলিয়াছ চৌধুরী বাচ্চু।বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিবানী চক্রবর্তী ও  মৌসুমি মুৎসুদ্দি এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক শফিকুর রহমান কামালী, পরিচালনা পরিষদের সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম, ডাঃ রাজু দে, আবু তালেব, সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন রুম্পী চৌধুরী, সার্বিক সহযোগিতায় কাবেরী চক্রবর্তী,  নীলিমা ভট্টাচার্য, সোমা কানুনগো, শিউলি খাতুন, অজিত নাথ প্রমূখ। এই সময় বক্তারা বলেন,একাগ্রতা ও পরিশ্রমে শিক্ষার্থীরা অর্জন করবে সাফল্য। এস.এস.সি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণে মনোযোগী হতে বলেন এবং স্বপ্ন পূরণের পথে কঠিন পরিশ্রমের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা নবীন শিক্ষার্থীদেরকে অধ্যবসায়, নৈতিকতা ও সহনশীলতার মূল্য শেখানোর উপর গুরুত্বারোপ করেন।

পুরস্কার বিতরণের মাধ্যমে তারা মেধাবী শিক্ষার্থীদের উদ্দীপনা যোগান। ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা প্রদান করেন। আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের মেধা মননে যথাযথ বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে মনোযোগী হতে হবে। শিক্ষকতা একটি মহান পেশা, যা সমাজের জন্য অমূল্য অবদান রাখে। তারা বলেন, শিক্ষকের পরিশ্রম, নিষ্ঠা ও ভালোবাসাই শিক্ষার্থীদের সঠিক পথনির্দেশক। মোহাম্মদ শফিকুর রহমান কামালীর দীর্ঘ শিক্ষকতার জীবন তার ছাত্র-ছাত্রীদের জন্য অনুপ্রেরণা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি