1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ক্ষমতাচ্যুত আ.লীগ জনগণ থেকে সম্পূর্ণরুপে বিচ্ছিন্ন ছিল: আমিনুল হক - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ক্ষমতাচ্যুত আ.লীগ জনগণ থেকে সম্পূর্ণরুপে বিচ্ছিন্ন ছিল: আমিনুল হক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪০ Time View

এস এম জীবন:ক্ষমতাচ্যুত আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনার আমলে তার দলের অবৈধ মন্ত্রী এমপিরা কখনও কোন শীতার্ত মানুষকে একটি কম্বল দেয়নি বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

তিনি বলেন,দেশের যেকোন কঠিন সময় করোনাকালীন ও দূর্যোগকালীন সময়ে আওয়ামীলীগের অবৈধ এমপি-মন্ত্রীরা কখনও সাধারণ মানুষের কাছে যায়নি; দেশে যখন কোন দূর্যোগ মূহুর্ত এসেছে, বন্যা হয়েছে- তখনও আমরা তাদেরকে জনগণের পাশে পাইনি; জনগণ থেকে তারা সম্পূর্ণরুপে বিচ্ছিন্ন ছিল, তারা শুধু এসি রুমে বসে পরিকল্পনা করতো- কিভাবে রাষ্ট্রীয় যন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে ব্যবহার করে-পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতার মসনদ দীর্ঘস্হায়ী করা যায়।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে মিরপুরের রুপনগর আবাসিক এলাকায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ পূর্ব এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,জাতির সকল ক্লান্তি লগ্নে যেকোন দূর্যোনকালীন মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও নেতৃত্বে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে; এছাড়াও আমরা গত ৫ ই আগষ্টের পর থেকে চেষ্টা করছি দেশের প্রত্যকটি সাধারণ মানুষের পাশে গিয়ে তাদের সুখ দুঃখের কথাগুলো শুনে তাদের পাশে থেকে মানুষের ভাষা বুঝে তাদের মতামত নিয়ে- কিভাবে একটি সুন্দর বাংলাদেশ ও একটি সুন্দর সমাজ গড়া যায়। সেই কার্যক্রমের মাধ্যমে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডগুলো রয়েছে সেটা আমরা চলমান রেখেছি।

বিএনপি হচ্ছে এদেশের জনগণের দল, এদেশের সাধারণ মানুষ বিএনপিকে ভালোবাসে; এজন্য আল্লাহর রহমত বিএনপির সাথে রয়েছে উল্লেখ করে আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে-স্বপ্ন দেখে- পতিত স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যে ধ্বংসস্তূপ রেখে গেছে; সেই ধ্বংসস্তুপ থেকে বাংলাদেশে আবার একটি সুন্দর সমাজ,একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, একটি সমৃদ্ধশালীও একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য- যেখানে মানুষের প্রত্যকটি মৌলিক চাহিদা পূরণ করা হবে; সেই বাংলাদেশ গড়ার জন্য নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি তারেক রহমান যখন বাংলাদেশের মাটিতে পা রাখবেন; তখন বাংলাদেশের মানুষের যে আশা-আকাঙ্খা-যে প্রত্যশা; সেই প্রত্যশা পূরণের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রত্যকটি মানুষের মনি কোঠায় স্হান করে নিবেন।

গভীর রাতে আমিনুল হক যখন শীতে কষ্ট পাওয়া শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন, সেই সময়ে শীতের কম্বল পেয়ে অসহায় শীতার্ত গরিব মানুষরেরা আনন্দ উল্লাস করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি