1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
খাগড়াছড়ির গুইমারা রণক্ষেত্রে পরিনত, নিহত-৩, ১২ সেনা সদস্য আহত - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

খাগড়াছড়ির গুইমারা রণক্ষেত্রে পরিনত, নিহত-৩, ১২ সেনা সদস্য আহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ Time View

গুইমারা প্রতিনিধিঃ খাগড়াছড়ি খাগড়াছড়ির সিঙ্গিনালায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে অবরোধ চলাকালে গুইমারায় মোটরসাইকেল, দোকানপাট ও বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। এতে সেনাবাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগোলি হয়। গোলাগোলিতে ৩ পাহাড়ী নিহত হয়েছে এবং ১২ সেনা সদস্য আহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গুইমারার রামসু বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সরানোর চেষ্টা করলে অবরোধকারীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ও গুলি চুড়েন। এ সময় সেনাবাহিনীর ১২ সদস্য সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও কয়েকজন আহত হন।

জানা গেছে, গুইমারাতে ১৪৪ ধারা বলবৎ থাকা অবস্থায় অবরোধের সমর্থনে রাস্তায় পিকেটিংয়ের নামে নাশকতা করে অবরোধ সমর্থকরা। এ সময় তারা রামসু বাজার এলাকায় দোকানপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ করে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, ‘১৪৪ ধারা বলবৎ থাকায় অবরোধকারীদের সরাতে যায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে কিছু লোক রামেসু বাজারে মোটরসাইকেল, দোকানপাট ও বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এখনো পরিস্থিতি উত্তপ্ত।

’ তিনি বলেন, ‘অবরোধের সমর্থনে পুরো গুইমারার বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবস্থান নিয়েছে সমর্থকরা।’ শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দেওয়া হলেও পরে তা প্রত্যাহারের কথা জানানো হয়। কিছুক্ষণ পর মধ্য রাতে আবারও অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা আসে। পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে অবরোধ কর্মসূচি শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি