1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
খাগড়াছড়ির সিন্দুকছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফের প্ররোচনায় উত্তেজনা সৃষ্টি - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক

খাগড়াছড়ির সিন্দুকছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফের প্ররোচনায় উত্তেজনা সৃষ্টি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৮ Time View

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে ৮ম শ্রেণির এক পাহাড়ি স্কুলছাত্রী(১৪) গায়ে হাত লাগার ঘটনায় ইউপিডিএফের উদ্দেশ্যমূলক ষড়যন্ত্রের কারণে এলাকায় উত্তেজনা তৈরী হয়েছে । জানা যায়, আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে স্কুলে যাওয়ার পথে এক ব্যাবসায়ী কলা তোলার সময় ওই স্কুলছাত্রীর গায়ে হাত লেগে পড়ে গেলে তাকে উপস্থিত পাহাড়ি লোকজন মারধর করে। এক পর্যায়ে মব তৈরী করে। খবর পেয়ে সিন্দুকছড়ি জোনের একদল সেনাসদস্য ও গুইমারা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করে। এতেও ইউপিডিএফের সমর্থিত পিসিপিসহ লোকজন বাধা প্রদান করে।

স্থানীয় শিক্ষার্থীদের সাথে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। ঘটনাস্থলে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে। বর্তমানে এ নিয়ে উত্তেজনা চলমান রয়েছে। স্হানীয়দের কথা বলে জানাগেছে স্কুল ছাত্রীর পিতা ইউপিডিএফের সক্রিয় সদস্য হিসেবে আটক হয়েছিল। যার ফলশ্রুতিতে তুচ্ছ ঘটনাকে বড় আকার ধারন করতে মরিয়া ইউপিডিএফ। গুইমারা উপজেলায় পাহাড়ী ও বাঙালী সাধারণ মানুষের বদ্ধমূল ধারনা আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ আগামী নির্বাচনকে সামনে রেখে গুইমারা উপজেলায় হট্রগোল সৃষ্টি করে পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে যাতে তারা সাম্প্রদায়িক ইস্যুকে ভর করে সুবিধা করতে পারে এবং সেনাবাহিনীকে বিতর্কিত করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি