1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
খানপুর মেইন রোডে কাইল্যা সুমনের মাদক ব্যবসা জমজমাট - শিক্ষা তথ্য
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত

খানপুর মেইন রোডে কাইল্যা সুমনের মাদক ব্যবসা জমজমাট

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৬৪ Time View

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ শহরের খানপুর মেইন রোডে যুব লীগের কর্মী কাইল্যা সুমনের মাদক ব্যবসার কারণে এলাকার যুব সমাজ রসাতলে যাচ্ছে। হাত বাড়ালেই সুমনের কাছ থেকে মিলছে ফেনসিডিল। ভয়ে আতংকে সুমনের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। প্রতিবাদ করলেই তাকে ফেনসিডিল দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকী ধামকী দেয়। যার কারণে এলাকার মানুষ সয়ে যাচ্ছে শুধু মাত্র পুলিশের নিস্ক্রিয়তার কারণে। অথচ পুলিশের নাকের ডগায় প্রকাশ্যেই মাদক বিক্রি করে যাচ্ছে কাইল্যা সুমন।

মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী কাইল্যা সুমনের পিতা নীল চাঁন মারা গেছেন দীর্ঘ অনেক বছর হয়েছে। সুমনের প্রিয়তমা স্ত্রী নাসরিনকে তার পাশে পেয়ে মাদক বেচা কেনা ভালোই করছে। স্বামী-স্ত্রী দুজনে মিলে মাদকের হাট বসিয়েছে শহরের খানপুর মেইন রোড এলাকায় সাদা মসজিদ সংলগ্ন। এলাকার কিছু পাতি নেতাকে নিয়মিত ফেনসিডিল খাইয়ে এবং কিছু টু পাইস দিয়ে নির্বিঘেœ চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। মাঝে মধ্যে পুলিশ মাসোহারা নিয়ে যাচ্ছে।

যখন টাকার টান পড়ে তখনই সুমনকে পুলিশ ধরে ফেলে। কিন্তু সকালে ধরে আর বিকেলে ছাড়ে। এই হচ্ছে খেলা। যার কারণে পুলিশের প্রতিও মানুষ আস্থা হারিয়ে ফেলছে। এলাকার তরুন সমাজকে বাঁচাতে র‌্যাব, ডিবিসহ আইন প্রয়োগকারী সংস্থা এখনই যদি উদ্যোগী না হয় তাহলে এলাকার কিশোর গ্যাং দ্রুতই বৃদ্ধি পাবে। তাই যত দ্রুত সম্ভব কাইল্যা সুমন ও তার স্ত্রী নাসরিনকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে বলে এলাকাবাসী জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি