1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
খালেদা জিয়া'র আশু রোগ মুক্তি কামনায় না'গঞ্জ যুব দলের দোয়া মাহফিল - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন মন্দিরের প্রতিমা ভাঙ্গন পরিদর্শনে সংসসদ সদস্য ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

খালেদা জিয়া’র আশু রোগ মুক্তি কামনায় না’গঞ্জ যুব দলের দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৫১ Time View
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগ মুক্তি কামনা করে নারায়ণগঞ্জ জেলা যুব দলের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আছর নগরীর মাসদাইর পতেঙ্গা মোড় এলাকার মাঠ প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা যুব দলের সদস্য সচিব মশিউর রহমান রনি’র সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মশিউর রহমান রনি বলেন- আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ্য। তিনি এমন একজন আপোষহীন নেত্রী, যে কিনা নিজের কথা না ভেবে দেশ ও মানুষের কথা ভেবেছেন। কখনও ভোগবিলাস বা নিজের স্বার্থের কথা চিন্তা করেননি। এজন্য তিনি জেল খেটেছেন, সন্তান হারিয়েছেন। তবুও দেশের প্রশ্নে কখনও আপোষ করেননি।
তিনি আরও বলেন- যখন তিনি কারাগারে ছিলেন, তখন বিভিন্নভাবে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন তিনি। অথচ দেখুন আজকে আল্লাহ্ তাকে কতটুকু সম্মান প্রদান করেছেন। সারাদেশের মানুষ- হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকলেই তার সুস্থ্যতার জন্য দোয়া করছে। এখানে কোরআনের পাখিরা আছে, ইমাম সাহেব আছেন। এছাড়াও উপস্থিত সকলের কাছে আমি অনুরোধ করবো, আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, যাতে করে খুব দ্রুত সুস্থ্য হয়ে তিনি আমাদের মাঝে ফিরে আসেন।
ও-ই দোয়া মাহফিলে এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল, ফতুল্লা থানা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসমাইল খান, রুপগঞ্জ উপজেলা যুব দলের সদস্য সচিব কাজী আহাদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, আশরাফ মোল্লা, মশিউর রহমান শান্ত, ইসমাইল মনির সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।
বক্তব্য শেষে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি