1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
খালেদা জিয়া'র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় না'গঞ্জ মহানগর বিএনপি'র দোয়া মাহফিল - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় না’গঞ্জ মহানগর বিএনপি’র দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৭২ Time View
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাতদিন ব্যাপী শোক পালনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র উদ্যোগে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
‎রবিবার (৪ জানুয়ারী) বাদ আছর নগরীর মিশনপাড়া এলাকায় বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচী পালনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্মার মাগফিরাত সহ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাতে বিশেষ দোয়া করা হয়। নারায়ণগঞ্জ মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলী ও-ই দোয়া মাহফিল পরিচালনা করেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান’র সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় ও-ই দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক যথাক্রমে এড. জাকির হোসেন, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, সদর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর ওলামা দলের সভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক কাইয়ুম, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, বিএনপি নেতা আক্তার হোসেন, শেখ সেলিম, নাজমুল হক, চঞ্চল মাহমুদ, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, আরিফ হোসেন, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, নাসির উল্লাহ টিপু, নাঈম সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি