1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রূপগঞ্জে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল - শিক্ষা তথ্য
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩, দুইজনকে ১৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড কুয়াকাটায় ১টি কোরাল ৩০ হাজার ৬শত টাকায় বিক্রি গলাচিপায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ঈদের পথে লাশের মিছিল : মার্চে ঝরেছে ৫৮৭ প্রাণ ঈদের আগে-পরের ১৫ দিনে পথে ঝরেছে ৩৫৮ প্রাণ উচ্ছৃঙ্খলা-অবহেলায় ৩৫০১ দুর্ঘটনায় আহত ৩৮৫৯ জন — সেভ দ্য রোড নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত — মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু নওগাঁয় স্বামী কর্তৃক স্ত্রী খুন, স্বামী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর লক্ষ্মীপুরের শিশুকে বলাৎকারের অভিযোগে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের নেতা গ্রেফতার মায়ের বিরুদ্ধে পরকিয়া ও হয়রানির অভিযোগ এনে বাবাকে নিয়ে সন্তানদের সংবাদ সম্মেলন

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রূপগঞ্জে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৮ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর হোসেন। গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল অনুষ্ঠানটির আয়োজন করে।

এসময় আরো উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান রাজা, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মঞ্জুর মোল্লা, ইমরান হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সহসভাপতি মাহফুজুর রহমান খোরশেদ, শাওন ভূঁইয়া, বাদল ভূঁইয়া, জুনায়েদ ইসলাম সহ আরো অনেকে। প্রধান অতিথির বক্তব্যে ওমর হোসেন বলেন, “বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার আমলে ১৭ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন—তারই ধারাবাহিকতায় আজ তাঁর স্বাস্থ্য গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত।

এ পরিস্থিতির জন্য স্বৈরাচারী সরকারই দায়ী।” তিনি আরও বলেন, “ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সকলকে সজাগ থাকতে হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখতে হবে।” আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি