1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
খালেদা জিয়া ও সানি'র রোগমুক্তি কামনায় না'গঞ্জ মহানগর জাসাস নেতা মাইকেল'র দোয়া মাহফিল - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন মন্দিরের প্রতিমা ভাঙ্গন পরিদর্শনে সংসসদ সদস্য ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

খালেদা জিয়া ও সানি’র রোগমুক্তি কামনায় না’গঞ্জ মহানগর জাসাস নেতা মাইকেল’র দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪০ Time View
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানি’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে নারায়ণগঞ্জ মহানগর জাসাস এর ক্রীড়া ও শিশু বিষয়ক সম্পাদক নুরুননবী মাইকেল’র উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বাদ আছর নগরীর দিগুবাবুর বাজার নাসিক ১৫নং ওয়ার্ড এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সে-ই সময় তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাজারের ব্যাবসায়িদের মাঝে তুলে ধরেন মাইকেল।
নারায়ণগঞ্জ মহানগর জাসাস এর ক্রীড়া ও শিশু বিষয়ক সম্পাদক নুরুননবী মাইকেল ও-ই দোয়া মাহফিলের পূর্বে বলেন- বিগত সময়ে দেশের মানুষ যে অন্যায় অবিচারের শিকার হয়েছে, সমাজে যে বৈষম্য তৈরী করা হয়েছে এর থেকে উত্তরণের একমাত্র পথ দেশ নায়ক তারেক রহমান’র ৩১ দফা। আজকে আমার ৩১ দফার লিফলেট বিতরণ করতাম, কিন্তু আজ আমাদের গনতন্ত্রের মা অসুস্থ হয়ে জীবনের সাথে লড়াই করছে। দলমতের ঊর্ধ্বে সকলের চাওয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা। মহান আল্লাহ আমাদের নেত্রী গণতন্ত্র উদ্ধারের আপোষহীণ আইডল তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন।
তিনি আরও বলেন- আমাদের নেতা জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি ডেঙ্গু রোগে আক্রান্তে হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আল্লাহ্ আমার নেতাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। এ-ই মুহুর্তে দেশবাসীর প্রার্থণা সৃষ্টিকর্তা খালেদা জিয়াকে নেক হায়াত দান করুক। তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের বেশে সকল ষড়যন্ত্র ভেদ করে দেশ ফিরে আসবে।
দোয়া পরিচালনা করেন- ব্যাংক কলোণী মসজিদের ইমাম হাফেজ আব্দুর রহমান। দোয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশবাসীর জন্য দোয়া করা হয়।
ও-ই দোয়া মাহফিলে এসময় আরও উপস্থিত ছিলেন- আরেফিন রোহান, রোমান ইসলাম, ব্যবসায়ী আবুল বাসার বাদশা, শুভ, সামির, মাহিন, বাধন, শ্যামল সহ বাজার ব্যবসায়ী ও জাসাস ১৫ নং ওয়ার্ডের অন্যান্য নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি