1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গণহত্যাকারী ফ্যাসিবাদী মতির সহযোগী সন্ত্রাসী স্বপন সিদ্ধিরগঞ্জে গ্রেফতার - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায় :- মির্জা ফখরুল নিউজ টু নারায়ণগঞ্জ এর উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শিবুদাসের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত সেনাবাহিনীর অভিযানে, রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক পটুয়াখালী-২ বাউফল আসনে ‘হ্যা’ ভোটের প্রচারণা গাড়ীর উদ্বোধন পটিয়ায় সোহেল হত্যার প্রধান আসামি কায়েস বাকলিয়ায় গ্রেফতার রোয়াংছড়িতে ধানের শীষের পক্ষে জাবেদ রেজার নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা আবুল কালাম’র গণসংযোগে বিশাল মিছিল নিয়ে না’গঞ্জ মহানগর শ্রমিক দলের যোগদান পটিয়ায় গণমিছিলপূর্ব সমাবেশে আহছান উল্লাহ: শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিএনপি নেই এখন, পটিয়াকে জেলা ঘোষণার দাবি তুলতে হবে হাতী মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন: মোহাম্মদ আলী

গণহত্যাকারী ফ্যাসিবাদী মতির সহযোগী সন্ত্রাসী স্বপন সিদ্ধিরগঞ্জে গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৭ Time View

স্টাফ রিপোর্টারঃ সিদ্ধিরগঞ্জের আতংক সন্ত্রাসের গডফাদার স্বৈরাচার সরকারের দোসর গণহত্যাকারী ফ্যাসিবাদী যুবলীগের নেতা মতির অন্যতম সহযোগী সন্ত্রাসী স্বপন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার হয়েছে। মামলা নং-সিআর-৩০৭/২৪। এজাহার বিবরণে জানা যায়, ঢাকা সহ সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৮ জুলাই নারায়ণগঞ্জে গোপন বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের নির্দেশ দেয় সন্ত্রাসের গডফাদার এমপি শামীম ওসমান। তারই নির্দেশে জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় পূর্ব পরিকল্পিত ভাবে আন্দোলন নস্যাৎ করার জন্য ছাত্র জনতার উপর ব্যাপক হামলা চালায় সন্ত্রাসী মতির অন্যতম সহযোগী সন্ত্রাসী স্বপন সহ আরো রথি মহারথিরা। দেশীয় অস্ত্রশস্ত্রসহ ১৯ জুলাই দুপুর আড়াইটায় বাদী মোঃ আরিফ মিয়া সহ আরো অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করলে সিদ্ধিরগঞ্জ থানার প্রো-এ্যাক্টিভ হাসপাতালের সামনে শামীম ওসমান ও মতিসহ তাদের অস্ত্রধানী বাহিনী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ সহযোগী সংগঠনের প্রায় ৪/৫ শ অপরাধী নির্বিচারে হত্যার উদ্দেশ্যে ছাত্র জনতার উপর এলোপাথারি গুলি চালায় এবং বিষ্ফোরন ঘটায় ও মারঘর করে।

এসময় ভিকটিম মোঃ আরিফ মিয়ার উপরও হামলা চালায় এবং এলোপাথারি গুলি ছোড়ে। আসামীদের ছোড়া গুলির বুলেটে আরিফের ডান পায়ের হাটুতে গুলিবিদ্ধ হয় এবং শরীরের বিভিন্ন স্থনে ছিটাগুলি বিদ্ধ হয়। এছাড়াও লাঠিসোটা দিয়ে এলোপাথারিভাবে মারধর সহ গুরুতর আহত করে। পরবর্তীতে ছাত্র জনতা আরিফকে উদ্ধার করে ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ নিয়ে গেলে সেখান থেকে রেফার্ডের মাধ্যমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় থাকেন। পরবর্তীতে একটু সুস্থ হয়ে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ৮নং আদালত, নারায়ণগঞ্জে একটি সিআর মামলা দায়ের করেন। উপরোক্ত মামলায় আসামীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত থাকায় আব্দুল কাদেরের পুত্র মামলার ৭১নং আসামী স্বপন অবশেষে গ্রেফতার হলো। এই রিপোর্ট লেখার সময় সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ শাহিনুর আলম দুপুর ২টায় মুঠোফোনে জানায় আসামীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি