1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নান্দাইলে বাংলাদেশ খেলাফত মজলিশের গণ সমাবেশ, প্রধান অতিথি কেন্দ্রীয় আমির আল্লামা মামুনুল হক - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন মন্দিরের প্রতিমা ভাঙ্গন পরিদর্শনে সংসসদ সদস্য ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

নান্দাইলে বাংলাদেশ খেলাফত মজলিশের গণ সমাবেশ, প্রধান অতিথি কেন্দ্রীয় আমির আল্লামা মামুনুল হক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২০৪ Time View

শামছুল হুদা, নান্দাইল ( ময়মনসিংহ ) প্রতিনিধি: আজ ২৫ শে নভেম্বর রোজ মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিশ নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে নান্দাইল চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এক ঐতিহাসিক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি শামসুল ইসলাম রহমানি, উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফতে মজলিসের কেন্দ্রীয় আমির আল্লামা মামুনুল হক সাহেব। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এবং বিভিন্ন উপজেলার ৬ জন নেতৃবৃন্দ। উক্ত গণ সমাবেশে প্রধান অথিতি মামুনুল হক বক্তব্য রাখেন মাগরিব নামাজের পর। উনার বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষ গণ সমাবেশে উপস্থিত হয়। বক্তব্যের মাঝে উনার বলা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্লোগানে স্লোগানে মুখরিত হয় সমাবেশ।

বক্তব্যে মামুনুল হক বলেন নির্বাচনের দিনে গনভোটে যারা “না” কে সমর্থন করবে তারা সবাই স্বৈরাচারের দোসর। উনি আরও বলেন বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল একটা বিষয়ে একমত যে এই দেশে আর কখনো স্বৈরাচারের উদ্ভব হতে দেওয়া যাবে না কিন্তু বড় দল চায় গনভোট না দিয়ে তারা একাই যেন দেশের সম্পদ চুরি বাটপারি করে খেতে পারে। তিনি বলেন আগামী নির্বাচনে যারাই গণভোটে না এর দাওয়াত নিয়ে আসবে আপনারা বুঝে নিবেন তারাই স্বৈরাচারের দোসর। আগামী নির্বাচনে আপনারা রিকসা প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করুন আমি দ্বায়িত্ব নিয়ে বললাম জনগণের হক্ব জনগণ বুঝে পাবে। এসময় তিনি শামসুল ইসলাম রহমানির হাতে রিকসা তুলে দিয়ে উনাকে নান্দাইলের প্রার্থী ঘোষণা করেন। পরে তিনি ইসলামের পক্ষ্যে ভোট চেয়ে মোনাজাতের মধ্য দিয়ে তার বক্তব্য সমাপ্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি