1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই - শিক্ষা তথ্য
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের প্রতিবাদ যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে আন্ডারপাসের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ হাদীর খুনী ডিপ স্টেট’ হলে জড়িত নাহিদ গং : মোমিন মেহেদী গরীবের আশ্রয় আজ ভাড়ার খাতায়: আখোলা ইউনিয়নে সরকারি আবাসন নিয়ে হৃদয় বিদারক অভিযোগ গুয়াগাছিয়ায় নয়ন–পিয়াস বাহিনীর রাজত্ব: আজাদ মুন্না ও খোকনের গোপন শেল্টারে খুন, মাদক ও দখলবাজিতে নাজেহাল জনপদ

গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ব্যাংক থেকে টাকা তুলে রাস্তায় নামতেই ফরিদা বেগম নামে এক নারীর টাকা ছিনিয়ে নেয়ার সময় উপস্থিত জনতার হাতে গোনধোলাইয়ের শিকার হন খালেক মিয়া (৬৫) নামে এক ছিনতাইকারী। গণধোলাইয়ের পর ছিনতাইকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ছিনতাইকারী খালেক বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ছিনতাইকারী খালেক হবিগঞ্জের সুলতান মাহমুদপুর গ্রামের মৃত চান মিয়ার
ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা সাড়ে ১১টায় গলাচিপা পৌর এলাকার সদর রোডের অগ্রণী ব্যাংকের সামনে।

পুলিশ ও ছিনতাইয়ের শিকার ফরিদা বেগম সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গলাচিপা পৌর এলাকার অগ্রণী ব্যাংক শাখা থেকে ফরিদা বেগম ৯৫ হাজার টাকা তুলে বের হয়ে রাস্তায় নামেন। তখন খালেক মিয়া পিছন থেকে তাকে অনুসরণ করতে থাকে। একসময় ছিনতাইকারী খালেক ফরিদাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার পিছনে গু (মল) লেগেছে।’ এ কথা শুনে ফরিদা থেমে পিছনে তাকায় এবং সাথে সাথে খালেক এই সুযোগে হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে দৌড় দেয়। ফরিদার ডাক চিৎকারে আশে পাশে থাকা ব্যসায়ীরা খালেককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় গলাচিপা থানায় মামলার প্রস্তুতি চলছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ছিনতাইকারী খালেককে আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি