1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় অপহরণের ১৫ দিন পরে ভিকটিম উদ্ধার, অপহরণকারী কারাগারে - শিক্ষা তথ্য
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভিপি থেকে এমপি, এমপি থেকে প্রতিমন্ত্রী : নুরের রাজনৈতিক উত্থানের নতুন অধ্যায় দীর্ঘ ২৫ বছর পর স্থানীয় মানুষের আশা পূরণ : পাচ্ছে মন্ত্রীত্বের ছোঁয়া রূপগঞ্জে মানসিক ভারসাম্যহীন গৃহকর্মীর আত্নহত্যা পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রহ:) এর ৮২ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন বাউফলে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার রূপগঞ্জে স্কুলে দুর্ধর্ষ চুরি টাকা লুট রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি বাউফল চিহ্নিত চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

গলাচিপায় অপহরণের ১৫ দিন পরে ভিকটিম উদ্ধার, অপহরণকারী কারাগারে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪৫২ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় হামিদা আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়েরকৃত পিটিশন মামলা নং-৫৯২/২০২৫। অপহৃত হামিদা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকাজল ইউনিয়নের চরশিবা টেকনিক্যাল ইনস্টিটিউট (সিটিআই) স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। মামলার বাদী ভিকটিমের মা মোসা. রাবেয় বেগম, তারা চরশিবা গ্রামের বাসিন্দা।

আদালতের নির্দেশ পেয়ে অপহরণের ১৫ দিন পরে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমানের সার্বিক সহযোগিতায় চরকাজল পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম মঙ্গলবার (২৬ আগস্ট) ভিকটিমকে উদ্ধার এবং প্রধান আসামি চরশিবা গ্রামের করিম গাজীর ছেলে মো. জোবায়ের গাজী (২০) কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। বিজ্ঞ আদালত ভিকটিমকে সেইভ কাস্ট্ররিতে এবং আসামিকে জেল হাজতে প্রেরণ করেন।

মামলার বিবরণীতে ভিকটিমের মা মোসা. রাবেয়া বেগম উল্লেখ করেন, তার মেয়ে হামিদা গত ১১ আগস্ট সোমবার বিকাল ৪টা ৪৫ মিনিটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে প্রতিষ্ঠানটির সামনে থেকে আসামিরা তাকে ফুসলিয়ে ও ভীতি প্রদর্শন করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়, পরে চরশিবা লঞ্চঘাট হয়ে ট্রলারে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

মামলার প্রধান আসামি মো. জোবায়ের গাজী (২০) সহ আসামী করা হয়েছে পরিবার ও সহযোগী কয়েকজনকে। বাদীর অভিযোগ, পূর্ব থেকে আসামি জোবায়ের বিভিন্ন সময় তার মেয়েকে কু-প্রস্তাব এবং অপহরণের হুমকি দিতো। বিষয়টি পরিবারকে জানালে উল্টো জোবায়েরের বাবা-মা ছেলেকে উৎসাহ দিতেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদী আরও জানান, মেয়েকে উদ্ধারের জন্য তিনি অনেক খোঁজাখুঁজি করেছেন। এমনকি আসামিদের কাছে গেলে তারা প্রকাশ্যে বলে দেয়, ‘তোমার মেয়েকে জোরপূর্বক নিয়ে গেছে তাতে কী হয়েছে?’ পরে গত ১৩ আগস্ট ভিকটিমের মা গলাচিপা থানায় মামলা করতে গেলে পুলিশ তাকে ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেন।

বাদীর দাবি, সাক্ষীদের মাধ্যমে ঘটনাটি প্রমাণিত হবে এবং তিনি ন্যায় বিচার প্রত্যাশা করেন। আদালতের কাছে তিনি ভিকটিমকে উদ্ধারেরও জোড়ালো আবেদন জানিয়েছেন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, ট্রাইব্যুনালে অপহরণ মামলার ভিকটিমকে মঙ্গলবার (২৬ আগস্ট) উদ্ধার এবং প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিরা অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট থাকলে তদন্তপূবক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি