1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় ইস্কন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল - শিক্ষা তথ্য
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
না’গঞ্জ ইয়াংষ্টারস ক্লাব ও টানবাজার ষ্টারস ক্লাব এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ র‌্যাব-৬ রমজানে বাজার মুল্য উর্ধ্বগতিরোধে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা লামা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মতলবে সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে হামলার ঘটনায় ‘মিথ্যা অভিযোগ’ দাবি করে মানববন্ধন মতলবের ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবে ক্লুলেস শাকিলা মৃত্যু রহস্য উদঘাটন ও প্রধান আসামি গ্রেপ্তার নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার

গলাচিপায় ইস্কন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: টঙ্গীতে মসজিদের খতিবকে গুম করে হত্যা চেষ্টা, গাজীপুরে ধর্ষণ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি এবং ইস্কন নিষিদ্ধের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার সকাল ১০টায় পৌর শহরের তহশিল অফিস জামে মসজিদ মাঠে উপজেলা ইমাম পরিষদ ও সর্বস্তরের তাওহিদী জনতার উদ্যোগে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়।

প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক হাফেজ মো. আবদুল কাইয়ুম, বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার আমির ডা. মো. জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মুফতি আবুবক্কর সিদ্দক, ইসলামি আন্দোলন বাংলাদেশ গলাচিপা পৌর শাখার সভাপতি নাজমুল হুদা রিপন, গলাচিপা এনজেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবদুল হাই, গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. তাওহীদুল ইসলাম তানজিম প্রমুখ।

বক্তারা বলেন, দেশে স্বাধীনতার সাথে যারা থাকতে চায় তাদেরকে যেন কেউ নির্যাতন, অত্যাচার না করে। ইসলাম, দেশ ও মানবতার বিরুদ্ধে যদি কোন ধর্ম আবারও হাতছানি দিতে চায়, চক্ষু রাঙাতে চায়, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলাদেশে তাদের জায়গা হবে না। এছাড়া, টঙ্গীতে মসজিদের খতিবকে গুম করে হত্যা চেষ্টা, গাজীপুরে ধর্ষণসহ সারাদেশে হিন্দু উগ্র সংগঠন ইস্কন কর্তৃক পরিকল্পিত মুসলিম নারীদের ধর্ষণের প্রতিবাদে ইস্কনের সকল খুনি ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি এবং ইস্কন নিষিদ্ধের দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি