1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

গলাচিপায় এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৫৬ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (200, -1); aec_lux: 105.345; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ঢাকায় চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র‌্যালি ও বিক্ষোভ শেষে স্থানীয় পৌরমঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মু. জাহিদুল ইসলাম মিন্টু, বাংলাদেশ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি গলাচিপা শাখার সহ সভাপতি মুহাম্মাদ মোশাররফ হোসাইন, কলাগাছিয়া ডিগ্রি কলেজের প্রভাষক মো. রিয়াজ উদ্দিন, গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদরাসার অধ্যক্ষ মো. আবদুল হাই,

গণ অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. হাফিজুর রহমান, হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তা রহমান, রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন শিপন, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম শামিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মুফতী আবু বক্কর সিদ্দিক, গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মুনতাসীর মামুন, ছাত্র প্রতিনিধি তরিকুল ইসলাম মুন্না প্রমুখ। শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। শিক্ষকদের দাবি না মানলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি