1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী

গলাচিপায় গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ২১৮ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় মোসা. নাসরিন (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ। নাসরিন দম্পতি গলাচিপা পৌরসভার সামুদাবাদ রোডের পশ্চিম পাশে ৭নম্বর ওয়ার্ডের গনি মিয়া সড়কের মো. জামাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া। শুক্রবার রাত ১০টার দিকে নাসরিনকে তার স্বামী সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় দরজা ভেঙ্গে ঝুলন্ত লাশটি উদ্ধার করে। জানা গেছে, মৃত নাসরিন পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম হাওলাদারের মেয়ে।

ইয়ামিন ইসলাম নাফিস (১০) ও ইয়াকিন ইসলাম রুবাইত (৪) নামে মৃতের দুই পুত্র সন্তান রয়েছে। গৃহবধূর স্বামী মো. রেজাউল করিম জানান, ঘটনার দিন রাত ১০টার সময় আমাদের রুমে শুয়ে ছিলাম। এমন সময় স্ত্রী নাসরিন বাথরুমে যাওয়ার কথা বলে পাশের রুমে গিয়েই ভেতর থেকে দরজার সিটকানি আটকে দেয়। আমি এবং আমার বড় ছেলে দরজা খুলতে না পেরে পাশের বারান্দায় গিয়ে দেখতে পাই আমার স্ত্রী সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান জানান, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি