1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় ছাত্রনেতার মৃতুতে প্রতিমন্ত্রী নুরের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি - শিক্ষা তথ্য
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ গলাচিপায় ছাত্রনেতার মৃতুতে প্রতিমন্ত্রী নুরের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল মিথ্যে প্রসংশা- মোশারফ কবীর বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন পটিয়া উপশাখার উদ্যাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রোয়াংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া নাভারণের এক’শ বছরের ঐতিহ্যবাহী পশুহাট চালুর প্রস্তুতি লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঠাকুরগাঁওয়ে ধান বীজ উৎপাদনকারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

গলাচিপায় ছাত্রনেতার মৃতুতে প্রতিমন্ত্রী নুরের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৯ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় চিকিৎসকের অবহেলায় রাঙ্গাবালী উপজেলার উদীয়মান ছাত্রদল নেতা নিবিড় মাহমুদের মৃত্যুর অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের কাছে সাধারণ শিক্ষার্থীরা
স্মারকলিপি প্রদান করেছেন। বুধবার বেলা ১টায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের কাছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এ স্মারকলিপি প্রদান করেন উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ, ছাত্রদল নেতা জাফর আল নোমান, আহসান ইমরান, নিশাদ আহমেদ প্রমুখ।

এ সময় গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন এর অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন মেডিকেল অফিসার ডা. মো. নূর উদ্দিন। স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, গত ৯ মার্চ জ্বর ও ডায়রিয়া নিয়ে রাঙ্গাবালী উপজেলার ছাত্রদল নেতা নিবিড় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এসময় চিকিৎসকের চরম অবহেলায় নিবিড়ের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠে। চিকিৎসা সেবার মতো মানবিক পেশায় এ ধরনের দায়িত্বজ্ঞানহীনতা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও চিকিৎসা ব্যবস্থার প্রতি চরম আস্থাহীনতার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা বলেন, একজন সহপাঠী ও সহযোদ্ধার এমন অকাল মৃত্যু আমাদেরকে গভীরভাবে ব্যথিত ও স্তম্ভিত করেছে।

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। স্মারকলিপিতে শিক্ষার্থীরা ৬টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- আগামী তিন কার্যদিবসের মধ্যে অভিজ্ঞ ও নিরপেক্ষ চিকিৎসকদের সমন্বয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ, চিকিৎসকের অবহেলা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ এলাকার সকল হাসপাতাল ও ক্লিনিকে নিয়মিত মনিটরিং ও ঝটিকা অভিযান পরিচালনা, নিহতের শোকসন্তপ্ত পরিবারের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করা এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, সম্প্রতি হাসপাতালে অগ্নিকান্ডের প্রকৃত কারণ ও রহস্য উন্মোচন করা।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, এ বিষয়ে পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। ডা. মো. আব্দুর রউফকে (উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা, বাউফল) সভাপতি, ডা. শেখ শহিদুল ইসলামকে (জুনিয়র কনসালটেন্ট, সার্জারী, বাউফল) সদস্য ও ডা. গোলাম মোস্তাহিদ তাসরিফকে (সহকারী সার্জন, বাউফল) সদস্য সচিব করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী চার কর্মদিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জেলা সিভিল সার্জনের কাছে জমা দিবেন। প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি