1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

গলাচিপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২২২ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (200, -1); aec_lux: 234.47964; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, ইমাম প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন, উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. জাকির হোসেন,

ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুবকর সিদ্দিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, এলজিইডি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. সগীর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আবদুর রহমান, প্রমুখ। এছাড়াও গলাচিপা প্রেস ক্লাব প্রতিনিধি সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় বক্তব্য রাখেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, ‘আমি জেলা প্রশাসক হয়ে আসার পরে প্রতিটি উপজেলায় সফরের ধারাবাহিকতায় আজকে গলাচিপায় এসেছি।

গলাচিপায় যেসব সমস্যা উপস্থাপিত হয়েছে, সেসব সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত সমাধানের চেষ্টা করব।’ বিশেষ করে কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্যমূল্য পায় সেক্ষেত্রে জেলা প্রশাসক স্থানীয় প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে নির্দেশনা প্রদান করেন। মতবিনিময় শেষে জেলা প্রশাসক গলাচিপা কেন্দ্রীয় শহীদ মিনার, উপজেলা পরিষদ সড়ক ও উপজেলা পরিষদ চত্বরের ফুলের বাগান নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। পরে তিনি গলাচিপা পৌরসভা কার্যালয় ও সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি