1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় নদীভাঙনের হাত থেকে রক্ষা করার দাবিতে মানববন্ধন - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

গলাচিপায় নদীভাঙনের হাত থেকে রক্ষা করার দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬০ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়েছে গলাচিপা-পটুয়াখালী মহাসড়ক। রামনাবাদ নদীর করাল গ্রাসে স্থায়ী ভাঙন হতে রক্ষা করার দাবিতে মনববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। নদীর তীরে দাঁড়িয়ে মনববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। শনিবার সকাল ১০টায় আমখোলা ইউনিয়নের রামনাবাদ নদীর কোলঘেঁষা ভাংরা গ্রামে নদীর তীরে জমি ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব অসহায় মানুষ এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, গলাচিপা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. কামাল হাওলাদার, আমখোলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. সোলায়মান মৃধা, শ্রমিক দলের আহবায়ক মো. জয়নাল মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুবদল নেতা মো. আনিছুর রহমান, যুগ্ম আহবায়ক জি এম সোহাগ, ছাত্র দল নেতা মো. হাবিবুর রহমান, কৃষক মো. নাছিম চৌকিদার প্রমুখ। বক্তরা বলেন, প্রতিদিন শত শত শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগী এই সড়ক ব্যবহার করেন। এটি গলাচিপা, রাঙ্গাবালী ও দশমিনাসহ তিন উপজেলার আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষকে জেলা শহরের সঙ্গে সংযুক্ত করে রেখেছে। সড়কটি বিচ্ছিন্ন হয়ে গেলে জনজীবনে নেমে আসবে চরম ভোগান্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি