1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় নিখোঁজের ৯৬ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে ভেসে উঠল যুবকের লাশ - শিক্ষা তথ্য
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্দর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ বাউফলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত র‍্যাব-৬ গোপালগঞ্জ কাশিয়ানী এলাকায় অভিযান চালিয়ে ১৩৩ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে আইসিএস মেধা বৃত্তি পরীক্ষায় নূর মুহাম্মদ আইডিয়াল মাদরাসার শতভাগ সাফল্য নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা

গলাচিপায় নিখোঁজের ৯৬ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে ভেসে উঠল যুবকের লাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯০ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ৯৬ ঘণ্টা নিখোঁজ থাকার পর যুবক হাসানের লাশ চরকাজল গ্যাস ফিল্ড এলাকায় তেঁতুলিয়া নদীতে ভেসে উঠে। শনিবার বিকেল ৪টার দিকে স্থানীয়রা নদীতে লাশটি ভেসে উঠতে দেখতে পেলে পুলিশকে খবর দেয়। চরশিবা পুলিশ ফাড়ির সদস্যরা হাসানের লাশ উদ্ধার করে সনাক্তের জন্য পরিবারের লোকজনকে খবর দেয়। হাসানের মরদেহটি নৌপুলিশের কাছে হস্তান্তরের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চরশিবা পুলিশ ফাড়ি ইনচার্জ এসআই মো. কামাল উদ্দিন। পুলিশ ও হাসানের পরিবার সূত্রে জানা গেছে, হাসান বিয়ে করার জন্য গত মঙ্গলবার চরকাজল যায়।

সেখানে মেয়েবাড়ি খাওয়া দাওয়া শেষ করে ওই দিন বিকেলেই গলাচিপার ডাকুয়া গ্রামের বাড়িতে ফিরে আসার জন্য চরকাজল লঞ্চঘাটে খেয়ার অপেক্ষা করেন। এসময় তিনি চরকাজল লঞ্চঘাটের পল্টুনের বালতি দিয়ে পানি তুলতে গিয়ে তেঁতুলিয়া নদীতে পড়ে যায়। পরে হাসানকে উদ্ধারের জন্য পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল দুই দিন চেষ্টা করেও উদ্ধার কাজ পরিত্যাক্ত ঘোষণা করেন। নিখোঁজের চারদিন পর শনিবার বিকেল ৪টার দিকে হাসানের লাশ তেঁতুলিয়া নদীর চরকাজল এলাকার গ্যাস ফিল্ডের কাছে ভেসে উঠে।

লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করবে বলে নিশ্চিত হওয়া গেছে। গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী নুরু হাওলাদারের ছেলে হাসান (২৭)। এদিকে হাসানকে উদ্ধারের খবর পেয়ে তার পরিবারের লোকজন ঘটনাস্থল তেঁতুলিয়া নদীর গ্যাস ফিল্ডে রওয়ানা দিয়েছেন। গলাচিপা উপজেলার চরশিবা পুলিশ ফাড়ি ইনচার্জ এসআই মো. কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি। হাসানের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি